ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট স্মার্টফোনের বদলে বই ও সৃজনশীলতায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০২:৫৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০২:৫৫:৩৩ অপরাহ্ন
জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাকে সম্মাননা স্মারক দিয়েছে মোহনপুর উপজেলা বিএনপি।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মোহনপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম মুন প্রধান অতিথি এরশাদ আলী ঈশার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এরশাদ আলী বলেন, "ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির অনেক নেতাকর্মী ঘরছাড়া হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও দলের নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রেখেছেন।"

সভায় বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কাদের মোল্লা, যুবনেতা রবিউল ইসলাম অরণ্য, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, জেলা তাঁতী দলের সভাপতি কুতুবউদ্দিন বাদশা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক, মহিলা দলের আহ্বায়ক মৌটুসী সুলতানা রুমা ও সদস্য সচিব ববিতা খাতুন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন।

এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ