ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট স্মার্টফোনের বদলে বই ও সৃজনশীলতায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: বিভাগীয় কমিশনার ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের বিকাশে জরুরি, ভূমিমন্ত্রী মিনু

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৮:৪৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৮:৪৭:৪৫ অপরাহ্ন
খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের বিকাশে জরুরি, ভূমিমন্ত্রী মিনু খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের বিকাশে জরুরি, ভূমিমন্ত্রী মিনু
ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং আত্মপ্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নিজেদের দক্ষতা ও প্রতিভা বিকাশে এসব কার্যক্রম অত্যন্ত জরুরি।

শনিবার (৯ মে) সকালে রাজশাহী মহানগরীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা দেশের অন্যতম স্বনামধন্য ও সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান। ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে রাজশাহীর সুনাম বৃদ্ধি করবে।

তিনি বলেন, বিশ্বব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। ধর্মীয় শিক্ষা ও ˆনতিক মূল্যবোধের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে।

ভূমিমন্ত্রী আরও বলেন, রাজশাহীর সব শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া তার দায়িত্ব। মদীনাতুল উলুম কামিল মাদ্রাসাকে জাতীয়করণ করা হলে সেটি অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি| একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে একটি ১১ তলা ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন।

এসময় শিক্ষার্থীদের বাড়ির আশপাশের ফাঁকা জায়গায় ঔষধি ও ফলজ গাছ লাগানোর পরামর্শ দেন মন্ত্রী।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মো. হাশমতুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মোঃ ওসমান গনি এবং মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোকাদ্দাসুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী। এছাড়া পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৪৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ