ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট স্মার্টফোনের বদলে বই ও সৃজনশীলতায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: বিভাগীয় কমিশনার ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ

বাগমারায় চুরি হওয়া ১৪ বৈদ্যুতিক মিটার-সহ গ্রেফতার ১

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৯:১৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৯:১৮:৫৫ অপরাহ্ন
বাগমারায় চুরি হওয়া ১৪ বৈদ্যুতিক মিটার-সহ গ্রেফতার ১ বাগমারায় চুরি হওয়া ১৪ বৈদ্যুতিক মিটার-সহ গ্রেফতার ১
রাজশাহীর বাগমারা থানা পুলিশ চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার ও দুটি মোবাইল ফোন উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। 

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১টায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ রাশিদ হাসান (২৪), সে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।

পুলিশ জানায়, রাশিদ হাসান দীর্ঘদিন ধরে বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিলেন। চুরি করার পর তিনি মিটারগুলো ঘটনাস্থলের আশপাশের ঝোপঝাড়ে লুকিয়ে রাখতেন। পরে মিটার মালিকদের উদ্দেশে মোবাইল নম্বর সম্মেলিত চিরকুট রেখে যোগাযোগ করতে বলতেন।

অভিযোগ রয়েছে, যোগাযোগের পর প্রতি মিটার ফেরত দিতে সাত হাজার টাকা করে চাঁদা দাবি করতেন তিনি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেওয়ার পর মিটারের অবস্থান জানিয়ে দিতেন।

এ ঘটনায় মোঃ মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে বাগমারা থানায় পেনাল কোডের ৪৫৪/৩৭৯/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় মামলা দায়ের করেন।

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা থেকে রাশিদ হাসানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়।

শনিবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ