ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

প্রধানমন্ত্রী জাতিকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী মিনু

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১০:১৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১০:১৩:৩৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রী জাতিকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী মিনু প্রধানমন্ত্রী জাতিকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী মিনু
ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের শিশু-কিশোররা ভবিষ্যতে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার (৯ মে) বিকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রতিযোগিতায় বিজয়ীদের তিনি অভিনন্দন জানাচ্ছেন। পাশাপাশি যারা অংশগ্রহণ করেছে, তারাও ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে এবং রাজশাহীর সম্মান বৃদ্ধি করবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি জানান, প্রতিযোগিতায় ভালো করা ক্রীড়াবিদরা জাতীয় পর্যায়ে উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবে এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। রাজশাহীর জাতীয় স্টেডিয়ামের নাম বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের নামে নামকরণ করা হবে। সেখানে নতুন ফ্লাডলাইট স্থাপন করা হবে। এছাড়া রাজশাহীতে দ্রুত টি-টোয়েন্টি ক্রিকেট, আন্তর্জাতিক মানের ফুটবলসহ বিভিন্ন খেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে, যাতে জেলার ক্রীড়ার মান আরও উন্নত হয়। বিভিন্ন স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দ্রুত সংস্কারেরও আশ্বাস দেন তিনি।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. বজলুর রশীদ, অ্যাডভোকেট শফিকুল হক মিলন, অধ্যাপক নজরুল ইসলাম, আল মামুন এবং অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট, সনদ ও ট্রফি তুলে দেন ভূমিমন্ত্রী।

উল্লেখ্য, সরকার তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিনটন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ মোট আটটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন