ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নগরীতে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৪:১৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৪:১৯:০৮ অপরাহ্ন
নগরীতে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ নগরীতে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪
রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ২২০ গ্রাম গাঁজা, ৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) এবং থানা পুলিশ।

শনিবার (৯ মে) বেলা আনুমানিক সোয়া ১২টার দিকে বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর খরবোনা এলাকা থেকে রবিকে, একই তারিখ রাত আনুমানিক সোয়া ১১টার দিকে পবা থানার বড়গাছিগামী মথুরা মোড় এলাকা থেকে খোকনকে, একই তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ব্যাংকপাড়া এলাকা থেকে তুষারকে এবং গত ৮ মে রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে পবা থানার ভবানীপুর এলাকা থেকে আমিনুলকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন- মতিহার থানার তালাইমারী (বাদুড়তলা) গ্রামের মৃত আ: আজিজের ছেলে মো: রবি (৪২); পবা থানার পিল্লাপাড়া গ্রামের মো: রাজু মিয়ার ছেলে মো: আব্দুল্লাহ ওরফে খোকন (২৮); কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত রুহুল আমিন ভিকুর ছেলে মো: তুষার হোসেন (৩২) এবং পবা থানার ভবানীপুর গ্রামের মো: সাইদুল ইসলামের ছেলে মো: আমিনুল ইসলাম (৩২)। সকলেই রাজশাহী মহানগীর বাসিন্দা। 

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের দেহ তল্লাশি করে মোট ২২০ গ্রাম গাঁজা, ৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি রবির বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ১টি এবং তুষারের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় ২টি মাদক মামলা চলমান রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী