ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আমেরিকার ডেনভারে বিমানের ধাক্কায় মৃত্যু যুবকের!

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৪:৫৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৪:৫৪:০৬ অপরাহ্ন
আমেরিকার ডেনভারে বিমানের ধাক্কায় মৃত্যু যুবকের! প্রতিকী ছবি
নিরাপত্তার বেষ্টনী টপকে আচমকাই আমেরিকার ডেনভার বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েছিলেন এক যুবক। একটি বিমান তখন রানওয়ে ধরে ছুটে আসছিল। ওড়ার মুহূর্তে বিমানের সামনে পড়ে যান যুবক। ধাক্কায় মৃত্যু হয় তাঁর। প্রবল একটা ঝাঁকুনি দিয়ে বিমানটি থেমে যায়। এই ঘটনায় আহত হয়েছেন বিমানের ১৭ যাত্রীও।

জানা গিয়েছে শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১৯ মিনিটে এই ঘটনা ঘটে। ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমান ডেনভার থেকে লস অ্যাঞ্জেলসে যাচ্ছিল। বিমানটি নির্ধারিত সময়েই ছাড়ে। কিন্তু রানওয়ে ছাড়ার মুহূর্তেই বিপত্তি। পাইলট বুঝতে পেরেই বিমানটিকে থামিয়ে দেন। তার পর যাত্রীদের তড়িঘড়ি করে উদ্ধার করে বিমান থেকে নিরাপদে নামানো হয়। বিমানবন্দর সূত্রে খবর, যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি বিমানবন্দরের কোনও কর্মী নন। তাঁর পরিচয়ও জানা যায়নি।

কিন্তু কী ভাবে ওই ব্যক্তি রানওয়েতে ঢুকে পড়লেন তা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। জানা গিয়েছে, বিমানে ২২৪ জন যাত্রী ছিলেন। এই ঘটনার পর সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে উদ্ধার করা হয়েছে। পাইলটের তরফে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে জানানো হয় যে, কোনও কিছুর সঙ্গে ধাক্কা লেগেছে বিমানটির। কিন্তু সেটা ‘‘ঠিক কী, তা জানা যাচ্ছে না। ঘটনাচক্রে, ওই ব্যক্তিকে ধাক্কা মারার পরই বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল।

যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ একটা জোরালো ঝাঁকুনি দিয়ে বিমান থেমে যায়। তার পরই বিমানের ভিতরে ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা। যদিও দ্রুত উদ্ধার করা হয় তাঁদের। জানা গিয়েছে, ১২ জন যাত্রীর সামান্য আঘাত লেগেছে। পাঁচ যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী