ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট স্মার্টফোনের বদলে বই ও সৃজনশীলতায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: বিভাগীয় কমিশনার ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ

মুলাদীতে ধর্ষণ মামলার প্রধান আসামি জিসান চট্টগ্রামে গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৬:৪৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৬:৪৫:৫৪ অপরাহ্ন
মুলাদীতে ধর্ষণ মামলার প্রধান আসামি জিসান চট্টগ্রামে গ্রেফতার মুলাদীতে ধর্ষণ মামলার প্রধান আসামি জিসান চট্টগ্রামে গ্রেফতার
বরিশালের মুলাদী থানায় দায়ের হওয়া এক ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ জিসানকে (২৪) চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (৯ মে) সকালে র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-২, ঢাকার যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী শ্রাবন্তী আক্তার (১৫) বরিশাল জেলার মুলাদী থানার তেরচর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত জিসান একই গ্রামের বাসিন্দা এবং পেশায় মুদি দোকানদার।

এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

র‌্যাব জানায়, গত বছরের ৩ মে সকালে ভুক্তভোগী দোকানে মালামাল কিনতে গেলে জিসানকে না পেয়ে তার বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাকে কু-প্রস্তাব দেয় এবং একপর্যায়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। 

পরবর্তীতে ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। অভিযোগ রয়েছে, অভিযুক্ত একাধিকবার তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি ও হুমকি দেয়। ধর্ষণের ফলে ভুক্তভোগী গর্ভবতী হয়ে পড়ে এবং চলতি বছরের ৪ এপ্রিল মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সন্তান প্রসব করে।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে গত ২৫ এপ্রিল মুলাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২৫)-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর-১৮/৬২।

র‍্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার প্রধান পলাতক আসামি জিসান চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থান করছে।

পরে শুক্রবার সকাল ফৌনে ৮টায় খুলশী থানাধীন ইউনেস্কো শপিং মলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ