ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট স্মার্টফোনের বদলে বই ও সৃজনশীলতায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: বিভাগীয় কমিশনার ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের

মাকে নিয়ে আবেগঘন পোস্টে স্বেচ্ছাসেবক নেতা মীর তারেকের

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১২:২৩:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১২:২৩:৩৮ পূর্বাহ্ন
মাকে নিয়ে আবেগঘন পোস্টে স্বেচ্ছাসেবক নেতা মীর তারেকের মাকে নিয়ে আবেগঘন পোস্টে স্বেচ্ছাসেবক নেতা মীর তারেকের
মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি মীর তারেক। দীর্ঘ ১৪ বছর আগে সড়ক দুর্ঘটনায় মাকে হারানোর স্মৃতিচারণ করে দেওয়া তার ওই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আবেগের সৃষ্টি করেছে।

পোস্টে মীর তারেক লিখেছেন, “একটি সড়ক দুর্ঘটনা আর আমার সবকিছু শেষ।” তিনি জানান, ২০১২ সালের ৯ মে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তার মা। পরদিন ১০ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই ঘটনার পর থেকে জীবনের প্রতিটি মুহূর্তে মায়ের শূন্যতা অনুভব করছেন বলে উল্লেখ করেন তিনি।

দীর্ঘ পোস্টে মায়ের প্রতি নিজের ভালোবাসা, অনুশোচনা, একাকীত্ব ও মানসিক কষ্টের কথা তুলে ধরেন মীর তারেক। তিনি লিখেছেন, মায়ের মৃত্যুর পর বুঝতে পেরেছেন মায়ের ভালোবাসার মূল্য কত গভীর। জীবদ্দশায় মাকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমাও প্রার্থনা করেন তিনি।

পোস্টের বিভিন্ন অংশে তিনি তুলে ধরেন, কীভাবে মায়ের অনুপস্থিতি তার জীবনকে বদলে দিয়েছে। অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ নেই, রাতে খোঁজ নেওয়ার মানুষ নেই— এমন অনুভূতির কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জানান, মায়ের মৃত্যুর পর থেকেই তিনি নিয়মিত নামাজ পড়া শুরু করেছেন।

মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে মীর তারেক লেখেন, “আল্লাহ যেন আমার মাকে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন।”

তার এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্যে সমবেদনা জানান এবং তার মায়ের রুহের মাগফিরাত কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ