ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক ‘রাজশাহী নগরীতে নতুনভাবে ঢেলে সাজাতে চাই’

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:০৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:০৯:৩০ অপরাহ্ন
রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক ‘রাজশাহী নগরীতে নতুনভাবে ঢেলে সাজাতে চাই’ রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক ‘রাজশাহী নগরীতে নতুনভাবে ঢেলে সাজাতে চাই’
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর রাজশাহী সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে মতবিনিময়কালে সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যানজট নিরসনে অটোরিক্সা নিয়ন্ত্রণ, বিনোদন কেন্দ্রের উন্নয়ন সহ বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলোতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে সহযোগিতা চাইলে রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নগরবাসীর সেবার করার সুযোগ দিয়েছেন। আমি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কারকরণ, মশক নিধনে ফগার স্প্রে, সড়কের খানাখন্দ চিহ্নিত করে মেরামত সহ বিভিন্ন স্কিম হাতে নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরো বলেন, হাম-রুবেলা প্রতিরোধে শুরু থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। সিটি কর্পোরেশনগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। হাম-রুবেলা টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।  

রাসিক প্রশাসক বলেন, রাজশাহী মহানগরীর আমাদের সকলের। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই নগরীকে এগিয়ে নিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা এই নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

মতবিনিময় সভায় রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী আদিত্য, সিনিয়র সভাপতি এসএইচএম তরিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ রেজা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দফতর সম্পাদক ফজলুল করিম বাবলু, ক্রীড়া সম্পাদক সৌমেন্দ্র নাথ মণ্ডল, নির্বাহী সম্পাদক মোঃ মিলন শেখ, সদস্য রেজাউল মহিম তপন, সদস্য মাইনুল হাসান জনি, সদস্য আফরোজা খান হেলেন, সদস্য হাফিজুর রহমান পান্না, সদস্য সামিউল ইসলাম, সদস্য শুকরানা বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী