ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মেয়েদের ঊরুর মেদ কমবে নিয়মিত কিছু সহজ স্ট্রেচিং ও যোগাসনে

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:৫২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:৫২:৪৯ অপরাহ্ন
মেয়েদের ঊরুর মেদ কমবে নিয়মিত কিছু সহজ স্ট্রেচিং ও যোগাসনে ছবি: সংগৃহীত
তলপেট ও ঊরুর নাছোড়বান্দা মেদ নিয়ে চিন্তা থাকে প্রায় সব মহিলারই। শরীরের নিম্নাংশে মেদ জমার প্রবণতা মহিলাদের বেশি। ‘ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন’-এর তথ্য বলছে, দেশের নানা রাজ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, ১১ শতাংশের বেশি মহিলা এমন শারীরিক সমস্যার শিকার। ওবেসিটি বা স্থূলতা একে ঠিক বলা যাবে না। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় ‘লিপেডেমা’। এ ক্ষেত্রে শরীরের নিম্নাংশেই ত্বকের নীচে চর্বির স্তর জমতে শুরু করে। কারও কোমর, নিতম্ব ও তলপেটে বেশি মেদ জমে যায়, ঊরুতে তেমন ভাবে জমে না। আবার কারও নিতম্ব ও ঊরুতে যতটা বেশি চর্বির স্তর জমে ততটা পেট বা দুই বাহুতে জমে না। পুরোটাই সামঞ্জস্যহীন ভাবে হয়। আর এই মেদ কমানোও খুব কষ্টকর। শরীরের গঠনই নষ্ট হয়ে যায়।

লিপেডেমা কমাতে হলে স্ট্রেচিং ও নিয়ম মেনে যোগাসন করতে হবে। এর জন্য জিমে গিয়ে ভারী ওজন তোলার প্রয়োজন নেই। বাড়িতে ব্যায়াম করলেই উপকার হবে। তবে কী ধরনের ব্যায়াম করবেন, তা জেনে রাখা জরুরি।

ডিএমটি সার্কিট: অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য ভাবে ‘ক্যালোরি বার্ন’ করতে ডিএমটি বা ‘ডায়নামিক মুভমেন্ট ট্রেনিং’ খুব ভাল ব্যায়াম। এর মধ্যে অনেকগুলি ব্যায়াম পড়ে যেমন—বার্পিস, মাউন্টেস ক্লাইম্বার্স, স্কোয়াট জাম্প, হাই নি ইত্যাদি। বার্পিসে আবার চার ধরনের ব্যায়াম করা যায় যেমন জাম্প, স্কোয়াট, পুশ আপ এবং প্ল্যাঙ্ক। এই ব্যায়াম বুক, হাত, পা এবং মূল পেশি-সহ একাধিক পেশিকে শক্ত করে তোলে। হজমশক্তি বাড়ায়। স্কোয়াট জাম্প পা, নিতম্ব শক্তিশালী করতে সাহায্য করে।

চক্রপদাসন: ম্যাটের উপর পা সোজা করে টানটান হয়ে শুয়ে পড়ুন। দুই হাত রাখুন পাশে। এ বার বাঁ পা মাটিতে সোজা রেখে ডান পা মাটি থেকে ৩–৫ ইঞ্চি আন্দাজে উপরে তুলুন। হাঁটু মুড়লে হবে না। পা সোজা ও টানটান থাকবে। ঘড়ির কাঁটার দিক অনুযায়ী ডান পা ঘোরাতে হবে। চেষ্টা করুন ৫-৭ বার বড় বড় বৃত্তে পা ঘোরানোর। গোল গোল করে পা ঘোরাতে হবে, গোড়ালি যেন মাটিতে না ঠেকে। পা নামিয়ে কয়েক সেকেন্ড বিশ্রাম নিন। আবারও একই উচ্চতায় ডান পা তুলে ঘড়ির কাঁটার বিপরীতে একই ভাবে বৃত্তাকারে পা ঘোরাতে হবে। সেটিও ৫-৭ বার করুন।

উপবিষ্ট কোণাসন: ম্যাটের উপর দু’পা সামনের দিকে ছড়িয়ে পিঠ সোজা রেখে বসুন। এ বার দুই পা দু’পাশে যতদূর সম্ভব প্রসারিত করুন। ৯০ ডিগ্রি কোণ তৈরি করতে পারলে সবচেয়ে ভাল হয়। দুই পা প্রসারিত করে দুই হাত দিয়ে দুই পায়ের আঙুল ধরতে হবে। এর পর ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে মাটিতে স্পর্শ করুন। ২০ সেকেন্ড ওই ভঙ্গিতে থেকে আবার আগের অবস্থানে ফিরে আসুন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী