ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গুরুদাসপুরের নাজিরপুরে ভিজিএফের চাল পেলো ৩ হাজার ২১৬ পরিবার

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৫:০৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৫:০৮:১০ অপরাহ্ন
গুরুদাসপুরের নাজিরপুরে ভিজিএফের চাল পেলো ৩ হাজার ২১৬ পরিবার গুরুদাসপুরের নাজিরপুরে ভিজিএফের চাল পেলো ৩ হাজার ২১৬ পরিবার
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৩ হাজার ২১৬ দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নাজিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে ট্যাগ অফিসার মো. আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, প্রশাসনিক কর্মকর্তা জালাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রউফ, কাচন প্রামাণিক, শাহরিয়ার নাজনীনসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ‘অনিয়ম-দূর্নীতি বন্ধে প্রথমে একটি টিম গঠন করে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রকৃত হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চালের কার্ড প্রদান করি। চাল নিতে আসা পরিবারগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল নেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।’

ট্যাগ অফিসার আব্দুল্লাহ বলেন, সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে এই চাল বিতরণ হয়। এতে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে বলে মনে করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী