ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট স্মার্টফোনের বদলে বই ও সৃজনশীলতায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: বিভাগীয় কমিশনার ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ

বাঘায় আবারও পেঁয়াজের দরপতন লোকসানের শঙ্কায় কৃষক

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৫:৪৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৫:৪৮:২৫ অপরাহ্ন
বাঘায় আবারও পেঁয়াজের দরপতন লোকসানের শঙ্কায় কৃষক ফাইল ফটো
রাজশাহীর বাঘা উপজেলা এলাকায় আবারও পেঁয়াজের দরপতনে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন বেড়েছে, আবাদও হয়েছে বেশি জমিতে। তবে বাজারে দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন অধিকাংশ চাষি। গত বছর পেঁয়াজের ন্যায্যমূল্য না পেয়ে আত্মহত্যা করেছিলেন বাঘার কৃষক রুহুল আমিন। এক বছর পেরিয়ে গেলেও কৃষকের অবস্থার তেমন পরিবর্তন হয়নি বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে রাজশাহীর বিভিন্ন এলাকায় ১০০ টাকায় ছয় থেকে সাত কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। স্থানীয় হাটগুলোতে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা দরে। কৃষকদের দাবি, উৎপাদন খরচের তুলনায় এ দাম অনেক কম। ফলে ঋণ নিয়ে চাষ করা কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

মঙ্গলবার কৃষকদের বর্তমান পরিস্থিতি নিয়ে সরেজমিন অনুসন্ধান করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, গত বছর অতিরিক্ত আবাদ নিয়ন্ত্রণ ও কৃষকদের ক্ষতি কমাতে ক্রপ জোনিং বা চাহিদাভিত্তিক আবাদ নিয়ে আলোচনা হলেও এবার তার কোনো বাস্তব প্রতিফলন দেখা যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, মৌসুমের শুরুতে সাধারণত সব ফসলের দাম কিছুটা কম থাকে। এবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আরও এক মাস পর পেঁয়াজের দাম প্রতি মণ দুই হাজার টাকা পর্যন্ত হতে পারে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বাঘা উপজেলায় এক হাজার ৯২৬ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল এক হাজার ৮৪০ হেক্টর জমিতে। এবার উৎপাদন হয়েছে ৩৮ হাজার ৯৬৩ মেট্রিক টন পেঁয়াজ, যা গত বছরের প্রায় ৩৭ হাজার মেট্রিক টনের চেয়ে বেশি। স্থানীয় চাহিদার তুলনায় এ উৎপাদন উদ্বৃত্ত বলে জানিয়েছে কৃষি বিভাগ।

বাঘার পেঁয়াজ চাষি শরিফুল ইসলাম জানান, তিনি এবার ২৬ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। বর্তমান বাজারদরে তার প্রায় ১০ লাখ টাকা লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, এখন যে দাম, তাতে খরচই উঠবে না। লাভের মুখ দেখতে হলে কয়েক মাস পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে হবে।

এদিকে গত বছর আত্মহত্যা করা কৃষক রুহুল আমিনের পরিবারে এখনও দুর্দশা কাটেনি। তার স্ত্রী মরিয়ম সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দেড় মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি পাবনার ঈশ্বরদী এলাকায় মেয়ের বাড়িতে অবস্থান করছেন। দুর্ঘটনায় তার দুই পা ভেঙে গেছে।

রুহুল আমিনের ছেলে মীর মশিউর রহমান রনি বর্তমানে সাভার এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, বাবা মারা যাওয়ার পর পরিবারে একের পর এক বিপর্যয় নেমে এসেছে। এখন আর কেউ গ্রামে থাকে না। মাঠে চাষাবাদও বন্ধ হয়ে গেছে।

ঋণের চাপে জর্জরিত হয়ে গত বছরের ১৪ ফেব্রুয়ারি বাঘার আড়ানি রেলস্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কৃষক রুহুল আমিন। সে সময় তিনি এক বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলেন। কৃষকদের আশঙ্কা, বাজার পরিস্থিতির উন্নতি না হলে এবারও অনেক চাষি বড় ধরনের আর্থিক সংকটে পড়বেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ