ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার; গ্রেপ্তার ২ একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির 'খোঁয়াড়ে' মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড পাবনায় পুকুর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার পেঁয়াজের গায়ে কালো ছোপ? ময়লা ভেবে ধুয়ে ব্যবহার করছেন? কিন্তু সেখানেই লুকিয়ে থাকতে পারে বিপদ সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী-ঈশা-মেরির ‘দ্বিতীয় ইনিংস’ শুরু? বিতর্কে অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি

শাহজাদপুরে শ্বাশুরির পরকীয়া ফাস করে দেওয়ায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে স্বামী-শ্বাশুরি উধাও

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৬:৩৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৬:৩৯:৫৮ অপরাহ্ন
শাহজাদপুরে শ্বাশুরির পরকীয়া ফাস করে দেওয়ায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে স্বামী-শ্বাশুরি উধাও শাহজাদপুরে শ্বাশুরির পরকীয়া ফাস করে দেওয়ায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে স্বামী-শ্বাশুরি উধাও
শ্বাশুরির পরকিয়া দেখে ফাস করে দেওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ- আঙ্গারু গ্রামের তাসলিমা খাতুন(২২) নামের এক গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে বাড়িঘর ফেলে উধাও হয়ে গেছে গৃহবধূর স্বামী ও শ্বাশুরি সহ  পরিবারের সবাই।

বুধবার (১৩ মে) সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ নৃশংস হত্যার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শ্বাশুরি রহিমা খাতুন ও পরিবারের অন্য সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে য়াওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নিহত গৃহবধূ তাসলিমা খাতুন (২২) বৃ-আঙ্গারু গ্রামের মমিনের ছেলে উজ্জ্বল হোসেনের স্ত্রী ও একই গ্রামের তাহের মন্ডলের মেয়ে।

নিহতের বাবা তাহের মন্ডল ও এলাকাবাসী জানায়, গত ৮ বছর পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমা ও উজ্জ্বলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালো ভাবেই চলছিল। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। সম্প্রতি তাসলিমা খাতুন তার শ্বাশুরি রহিমা খাতুনের পরকীয়া সম্পর্ক দেখে ফেলে পরিবারের সদস্যদের জানায়। এতে ক্ষুব্ধ হয়ে তার স্বামী, শ্বশুর ও শ্বাশুরি তার উপর নির্যাতন শুরু করে। এই নির্যাতনের এক পর্যায়ে গতকাল মঙ্গলবার (১২ মে) রাতে তাসলিমাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে।

কিন্তু নিহত গৃহবধূর শরীরে নির্যাতনের আলামত দেখে সবার মনে সন্দেহ শুরু হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সত্য ঘটনা ফাস হয়ে গেলে স্বামী, শ্বশুর, শ্বাশুরি সহ পরিবারের সবাই বাড়িঘর ফেলে উধাও হয়ে যায়। এ ঘটনা সবার মাঝে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান,নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের গলার দাগ দেখে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যা নয়। তবে ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন এ ঘটনায় নিহতের বাবা তাহের মন্ডল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।  নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার