ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট স্মার্টফোনের বদলে বই ও সৃজনশীলতায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: বিভাগীয় কমিশনার ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ

দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৭:৫৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৭:৫৫:০০ অপরাহ্ন
দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১
রাজশাহীর দূর্গাপুরে প্রাইভেট কারের গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার সহ মোঃ মাহফুজ আহম্মেদ (৩২), নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার দিনগত রাত ১টার পর শ্রীধরপুর গ্রামের পাশের পাচুবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ মাহফুজ আহম্মেদ, সে দূর্গাপুর উপজেলার গোপীনাথপুর খাঁস খামার গ্রামের মাহাবুব রহমানের ছেলে।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর আলম দূর্গাপুর থানাধীন বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গেও যুক্ত। গত সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি দূর্গাপুরের জনতা ব্যাংক দূর্গাপুর শাখা থেকে নিজের হিসাব থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। ওই দিন দুপুর সোয়া একটার দিকে তিনি নিজ বাড়ির নিচতলার গ্যারেজে রাখা প্রাইভেট কারের ভেতরে টাকাগুলো রেখে গাড়ি লক করে দ্বিতীয় তলায় যান। দুপুর পৌনে ৩টায় নিচে নেমে এসে তিনি দেখেন, গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা এবং ভেতরে রাখা ১২ লাখ টাকা নেই। পরে তিনি দূর্গাপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে শ্রীধরপুর গ্রামে থেকে মাহফুজ আহম্মেদকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চুরির কথা স্বীকার করেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যপারে বুধবার সকালে গ্রেফতার ব্যক্তিকে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেণও জানান মুখপাত্র।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ