ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিলেটে শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৭:৩৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৭:৩৭:৫৭ অপরাহ্ন
সিলেটে শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলার অভিযোগ, স্বামী গ্রেপ্তার সিলেটে শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার (১৮ জুন) বিকেলে গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারের দক্ষিণ পাশে স্বপন মিয়ার পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম সাবিনা বেগম (৩০)। এ ঘটনায় নিহতের স্বামী আনু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। আনু মিয়া উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে আনু মিয়া স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে দুপুর সাড়ে ১২টার দিকে বাগলাবাজার এলাকায় পৌঁছে সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে যান তারা। সাবিনার বাবার বাড়ি ওই স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। তবে বিকেল চারটার দিকে বাগলাবাজার এলাকার দক্ষিণ পাশে স্বপন মিয়ার বাড়ির সামনের একটি পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে রাতেই নিজ এলাকা থেকে স্বামী আনু মিয়াকে আটক করা হয়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আনু মিয়া স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে পালিয়ে যান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী