ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’ পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল রাজশাহীতে শুরু সপ্তম জেলা কাব ক্যাম্পুরী মন্নুজান স্কুলের ফুটওভার ব্রিজে ফাটল দ্রুত মেরামতের নির্দেশ রাসিক প্রশাসকের সন্ত্রাসবিরোধী মামলায় বোয়ালিয়ায় আরও এক আসামি গ্রেপ্তার রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ

নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৮:১৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৮:১৮:২২ অপরাহ্ন
নিয়ামতপুরে কিশোরী  গৃহবধূর মরদেহ উদ্ধার ফাইল ফটো
নওগাঁর নিয়ামতপুরে এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ওই গৃহবধূর নাম শ্রাবন্তী (১৭)। সে উপজেলা সদরের বালাহৈর গ্রামের শ্যামলের মেয়ে। স্বামীর নাম সুমন দাস।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে শ্রাবন্তীর সঙ্গে উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের বীরেন দাসের ছেলে সুমনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক অশান্তি চলছিলো। আজ সকালে শ্রাবন্তী সকলের অজান্তে বাড়ির দোতলায় নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় । দুপুরের পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল