ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হজযাত্রীকে বিদায় জানানোর সময় যে দোয়া পড়বেন

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৫:২১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৫:২১:৫৫ অপরাহ্ন
হজযাত্রীকে বিদায় জানানোর সময় যে দোয়া পড়বেন ছবি: সংগৃহীত
কেউ দূরের সফরে বের হওয়ার সময় বিদায় জানানোর সময় তার জন্য দোয়া করা সুন্নত। হজের সফরে যারা বের হবেন, তারা তো আরও বেশি দোয়ার হকদার। তাদের কাছেও দোয়া চাইতে হবে, যেন তারা পবিত্র স্থানগুলোতে, দোয়া কবুলের জায়গাগুলোতে আমাদের জন্য দোয়া করেন। পাশাপাশি তাদের নিরাপত্তা ও হজ সুসম্পন্ন করতে পারার তওফিকের জন্যও দোয়া করতে হবে।

হজযাত্রীদের বিদায় জানানোর সময় নবীজি (সা.) থেকে বর্ণিত নিম্নোক্ত তিনটি দোয়া পড়ুন, নবীজি (সা.) দূরের যে কোনো সফরের জন্য বিদায়া জানানোর সময়ই দোয়াগুলো পড়তেন।

১. হজযাত্রীকে আল্লাহর আশ্রয়ে সোপর্দ করার জন্য পড়ুন:
أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ

উচ্চারণ: আসতাওদিউ-ল্লাহা দীনাকা ওয়া আমানাতাকা ওয়া আখিরা আমলিকা।

অর্থ: আপনার দীন আমানত আমানাত ও আপনার শেষ আমল আল্লাহর কাছে সমর্পণ করলাম। (সুনানে আবু দাউদ: ২৬০০)

২. হজযাত্রীর সফরের কষ্ট লাঘব হওয়ার জন্য পড়ুন:
اللَّهُمَّ اطْوِ لَهُ الأَرْضَ وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ

উচ্চারণ: আল্লাহুম্মা ইতওয়ি লাহুল আরযা ওয়া হাওয়িন আলাইহিস সাফারা।

অর্থ: হে আল্লাহ! তার পথের ব্যবধান কমিয়ে দিন এবং তার জন্য সফর সহজতর করে দিন। (সুনানে তিরিমিজি: ৩৪৪৫)

৩. হজযাত্রী যেন হজের সব আমল ইখলাসের সঙ্গে উত্তমরূপে পালন করতে পারেন সেজন্য পড়ুন:
زَوَّدَكَ اللَّهُ التَّقْوَى‏ وَغَفَرَ ذَنْبَكَ وَيَسَّرَ لَكَ الْخَيْرَ حَيْثُمَا كُنْتَ

উচ্চারণ: যাওওয়াদাকা-ল্লাহুত তাকওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া য়াসসারা লাকাল খাইরা হাইসুমা কুনতা।

অর্থ: আল্লাহ তাআলা আপনাকে তাকওয়ার পাথেয় দান করুন। আপনার গুনাহ ক্ষমা করুন। আপনার জন্য কল্যাণকে সহজতর করুন, আপনি যেখানেই থাকুন। (সুনানে তিরমিজি: ৩৪৪৫)

হজযাত্রীর জন্য নিজের ভাষায় যে দোয়াগুলো করবেন
ওপরের দোয়াগুলোর পাশাপাশি হজযাত্রীর জন্য নিজের ভাষায় মনের গভীর থেকে এই দোয়াগুলোও করুন:

১. হজ কবুল হওয়ার জন্য দোয়া করুন
হে আল্লাহ! এই বান্দাকে আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করে নিন। তার হজকে হজে মাবরুর বানান যে হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়।

২. নিরাপদে ফিরে আসার জন্য দোয়া করুন
হে আল্লাহ! এই হজযাত্রীকে সুস্থ, সুন্দর ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিন। পথে-ঘাটে, জলে-স্থলে ও আকাশপথে আপনি তার হেফাজত করুন।

৩. গুনাহ মাফ ও নতুন জীবনের জন্য দোয়া করুন
হে আল্লাহ! এই হজযাত্রী যেন হজ শেষে সদ্যোজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ফেরেন। তার জীবনের সব গুনাহ আপনি ক্ষমা করুন এবং তাকে বাকি জীবন আপনার আনুগত্যে কাটানোর তওফিক দিন।

হজযাত্রীর কাছে দোয়ার আবেদন করুন
হজযাত্রীর জন্য দোয়া করার পাশাপাশি তার কাছে দোয়া চাইতে ভুলবেন না। তিনি যেহেতু ইবাদতের সফরে থাকবেন, তাই তিনি আল্লাহর বেশি নিকটবর্তী থাকবেন। এ ছাড়া মক্কা মদিনার দোয়া কবুলের জায়গাগুলোতেও তিনি দোয়া করার সুযোগ পাবেন।

হজ/ওমরাহযাত্রীকে বিদায় জানানোর সময় তার কাছে দোয়া চাওয়া নবীজির (সা.) সুন্নত। রাসুলুল্লাহ (সা.) ওমরকে (রা.) ওমরাহর সফরে বিদায় দেওয়ার সময় বলেছিলেন, ভাই! দোয়া করার সময় আমাদের ভুলে যেও না। (সুনানে আবু দাউদ: ১৪৯৮)

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী