ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

'কান'-এর রেড কার্পেটে 'ডেবিউ' তারা সুতারিয়ার!

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৫:৩৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৫:৩৭:৪৬ অপরাহ্ন
'কান'-এর রেড কার্পেটে 'ডেবিউ' তারা সুতারিয়ার! তারা সুতারিয়া। ছবি: সংগৃহীত
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা রেখেই নজর কাড়লেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। তাঁর প্রথম লুকটি যেন ফিরে যাওয়া 'ওল্ড হলিউড' গ্ল্যামারের যুগে। অড্রে হেপবার্ন বা গ্রেস কেলির চিরন্তন আভিজাত্য মনে করিয়ে দেওয়া এই পোশাকে তারা সুতারিয়া ফরাসি রিভেরা জয় করেছেন অত্যন্ত সাবলীলভাবে। হেলসা স্টুডিওর ডিজাইন করা সাদা-কালো মিডি ড্রেসে তাঁর এই উপস্থিতি যেন কোনো ধ্রুপদী সিনেমার দৃশ্য। স্ট্র্যাপলেস এই গাউনের সঙ্গে তাঁর মানানসই সাজ আর মুক্তোর কানের দুল ছিল এককথায় অনবদ্য।

২০২৬ সালে তারা সুতারিয়ার পরবর্তী ছবি 'টক্সিক' বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে। তার আগেই কান উৎসবে তাঁর এই উপস্থিতি আন্তর্জাতিক মঞ্চে এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। উৎসবের শুরুতেই তারা ৯০-এর দশকের সুপার মডেল স্টাইলে ধরা দিয়েছিলেন—ডোরাকাটা ব্লেজার, ঢিলেঢালা ট্রাউজার আর ডিয়র ব্যাগের সঙ্গে তাঁর সেই লুকে মুগ্ধ ভক্তরা। তবে কান সফর তাঁর জন্য কেবল ফ্যাশন প্রদর্শনী নয়, বরং ক্যারিয়ারের এক বড় মাইলফলক। রেড সি ফিল্ম ফাউন্ডেশন আয়োজিত ‘উইমেন ইন সিনেমা গালা’-তে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় তারকাদের দাপট চোখে পড়ার মতো। অভিনেত্রী আলিয়া ভাট ইতিমধ্যে একাধিক লুকে মুগ্ধ করেছেন দর্শকদের। কখনও স্টিল ব্লু ড্রেস, আবার কখনও দেশি মেজাজে আইভরি করসেট শাড়িতে তিনি দ্যুতি ছড়িয়েছেন। উদ্বোধনী দিনে তামারা র‍্যালফের পিচ রঙের গাউনেও আলিয়া ছিলেন অপূর্ব। তারা সুতারিয়া এবং আলিয়া ভাট ছাড়াও চলতি বছরের এই উৎসবে করণ জোহর, মৌনী রায় এবং অ্যামি ভির্কের মতো তারকাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ১২ মে শুরু হওয়া এই জমকালো চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৩ মে পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী