ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

বগী বা পাতি নেতা কি ?

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৮:১৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৮:১৫:১৮ অপরাহ্ন
বগী বা পাতি নেতা কি  ? বগী বা পাতি নেতা কি ?
বগী বা পাতি নেতা শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। এটি এমন নেতাদের বোঝাতে বলা হয় যারা মূলত রাজনীতির ছোটখাটো সুযোগ-সুবিধা বা ব্যক্তিগত স্বার্থে কাজ করেন, অথচ জনগণের প্রকৃত কল্যাণে তেমন কোনো ভূমিকা রাখেন না। এলাকায় এরা বিতর্কিত ও জনবিচ্ছিন্ন।

নীচে বগী বা পাতি নেতা সম্পর্কে কিছু বক্তব্য দেওয়া হলো – চিন্তার খোরাক হিসেবেও নেওয়া যায়ঃ-

 * বগী বা পাতি নেতা দের কিছু চেনার বৈশিষ্ট্য*
১। দলীয় পরিচয়ের আড়ালে ব্যক্তিগত ব্যবসাঃ দলের নাম ব্যবহার করে নিজের পকেট ভারী করা যেদিক বৃষ্টি সেদিক ছাতা ধরা যেন মুখ্য উদ্দেশ্য।

২। উন্নয়নের নামে আত্মপ্রচারঃ রাস্তা মেরামত বা লাইট লাগালেও যেন পুরো শহর বদলে ফেলেছেন — এমন ভাব। নিজের টাকায় কর্মীদের দিয়ে প্যানা-পোস্টার সাঁটিয়ে নিজের প্রচার করা।

৩। জনসংযোগ নয়, চামচা-চ্যালাচামুন্ডা সংযোগ যেসব মানুষ কেবল প্রশংসা করে, তাদের ঘিরেই থাকেন। সাধারণ মানুষের ভোগান্তির কথা শোনার সময় নেই।

৪। নাটকীয়তা বেশি, বাস্তব কাজ কমঃ- হেভিওয়েট নেতার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা,আমন্ত্রণ না দিলেও মঞ্চে উঠে মাইক্রোফোন অনেকটা কেড়ে নেতার গুণকীর্তন মাইক হাতে বক্তৃতা — কিন্তু প্রকৃত কাজে অনুপস্থিত। এলাকায় জনবিচ্ছিন্ন।

৫। সমালোচনায় সহ্যশীলতা নেইঃ কেউ প্রশ্ন করলে,বা সমালোচনা করলেই চামচা-চ্যালাচামুন্ডাদের হাতে বেইজ্জতের পাশাপাশি বিরোধী দলের 'চর' বলে ট্যাগ দেয়া।

বিশেষ দ্রষ্টব্যঃ

*বগী বা পাতি নেতৃত্বের ক্ষতিকর দিক*


১। গণতন্ত্রকে দুর্বল করে, লেজুড়বৃত্তি ও চামচা-চ্যালাচামুন্ডাদের দৌরাত্ম্যে।

২। টাকার বিনিময়ে জনপ্রিয়তা পেতে চাই, এতে জনসাধারণের আস্থা নষ্ট হয়।নেতার টাকায় প্যানা-পোস্টার জনবহুল স্থানে সাঁটানো।

৩। টাকার বিনিময়ে নেতা করায় আদর্শিকতা নাই ও প্রকৃত নেতৃত্বের বিকাশ থেমে যায়।

৪। টাকার জোরে নেতা হতে চাই এতে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি কলুষিত হয়।

 ***প্রতিকার কী হতে পারে***

১।নাগরিকদের সচেতন হওয়া।

২। তার রাজনৈতিক জীবনের অতিত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে জনসম্মুখে প্রশ্ন করতে শেখা।

৩। সাময়িক সুখের জন্য টাকার লোভে তাদের পিছনে না থেকে আদর্শিক ও ভালো মানুষের পক্ষে থাকা।

৪। অর্থ নয় যোগ্য নেতৃত্বকে সমর্থন করা, বন্ধুত্ব বা ভয় নয় — বিবেচনায় ভোট দেওয়া।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫