ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘মৌনীর বিয়েটা ভেঙেই ছাড়লেন’! সূরজের সঙ্গে বিচ্ছেদ হতেই কেন দিশার নাম টানা হচ্ছে?

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৪:১৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৪:১৩:২৬ অপরাহ্ন
‘মৌনীর বিয়েটা ভেঙেই ছাড়লেন’! সূরজের সঙ্গে বিচ্ছেদ হতেই কেন দিশার নাম টানা হচ্ছে? ছবি: সংগৃহীত
বৃহস্পতিবারই মৌনী রায় তাঁর বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন। গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, মৌনী আর সূরজ নাম্বিয়ার নাকি আলাদা থাকছেন। এর পরে সমাজমাধ্যম থেকে একে অন্যকে সরিয়ে দেওয়া ও বিচ্ছেদের জল্পনা নিয়ে জলঘোলা। অবশেষে মৌনী নিজেই বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করেন। তবে নেটপাড়ার একটা বড় অংশের দাবি, এই বিচ্ছেদের নেপথ্যে রয়েছেন মৌনীর প্রিয় বান্ধবী দিশা পটানী।

মৌনী ও দিশা যেন হরিহর আত্মা। যে কোনও অনু্ষ্ঠান হোক কিংবা ঘুরতে যাওয়া— সর্বত্রই তাঁরা একসঙ্গে। মৌনীর বিয়েতেও কনেপক্ষের তরফে চুটিয়ে মজা করেন দিশা। সূরজ ও মৌনীর সঙ্গে একাধিক পার্টিতে দেখা গিয়েছে তাঁকে। মৌনী তাঁর স্বামীকে সমাজমাধ্যম থেকে সরাতেই দিশাও একই কাণ্ড করেন। তাতেই নেটাগরিকের একাংশ প্রশ্ন তোলে, ‘‘দিশাও কেন সূরজকে সরিয়ে দিলেন সমাজমাধ্যম থেকে?’’ কেউ কেউ বলেন, ‘‘শেষমেশ মৌনীর সংসারটা ভেঙেই ছাড়লেন!’’

অনেকের মতে মৌনী ও দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও তার পরেও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটাগরিকেরা।

অন্য দিকে, বৃহস্পতিবার সমাজমাধ্যমের পাতায় মৌনী বিবৃতি দিয়ে সকলকে অনুরোধ করেন তাঁদের নিয়ে যেন কোনও ধরনের বিভ্রান্তিমূলক খবর না ছড়ায়। এই মহূর্তে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য গোপনীয়তা দাবি করেছেন তাঁরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী