ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘রাতে ঘুমোতে পারছিলাম না’, কোথায় গিয়ে ভূতের কবলে পড়েছিলেন কাজল?

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৮:৪৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৮:৪৫:১১ অপরাহ্ন
‘রাতে ঘুমোতে পারছিলাম না’, কোথায় গিয়ে ভূতের কবলে পড়েছিলেন কাজল? ‘রাতে ঘুমোতে পারছিলাম না’, কোথায় গিয়ে ভূতের কবলে পড়েছিলেন কাজল?
ভূতের উপস্থিতি অনুভব করেছেন কাজল! তাও আবার হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে? সম্প্রতি নিজেই এই দাবি করেছেন অভিনেত্রী। তার পর থেকেই কাজলের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ।

আসন্ন ভৌতিক ছবি ‘মা’-এর প্রচার নিয়ে ব্যস্ত কাজল। সেই ছবি নিয়ে কথা বলতে গিয়ে কাজল বলেন, রামোজি ফিল্ম সিটি নাকি বিশ্বের অন্যতম ভৌতিক এলাকা। এই মন্তব্যে চটেছেন হায়দরাবাদের মানুষ। কাজল বলেছেন, “অনেক সময়ে, কোথাও গেলেই বোঝা যায়, কিছু একটা সমস্যা রয়েছে এই জায়গায়। এমন কিছু জায়গায় শুটিং করেছিলাম যে রাতে ঘুম পর্যন্ত আসেনি। মনে হয়েছিল যেন এখনই এখান থেকে বেরিয়ে যাই।”

এখানেই শেষ নয়। কাজল আরও বলেন, “রামোজি ফিল্ম সিটিকে সবচেয়ে ভৌতিক এলাকা বলে মনে করা হয়। তবে আমার ভাগ্য ভাল, আমি নিজে ভৌতিক কিছু দেখিনি।” এই মন্তব্যের পরেই তাঁর মন্তব্যকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করা হয়। অনেকেই ‘সস্তার প্রচার’ বলেও দাবি করেছেন কাজলের এই মন্তব্যকে। নেটাগরিকের বক্তব্য, “হাজার হাজার মানুষ এখানে কাজ করেন। কিন্তু কেউ কোনও দিন অস্বাভাবিক কিছু অনুভব করেননি।”

এক নিন্দক খোঁচা দিয়ে লিখেছেন, “ছবির প্রচার ছাড়া এ আর কিছু নয়। প্রতি বছর এত মানুষ এখানে আসেন। কারও এমন কোনও অভিজ্ঞতা হয়নি। ছবিটা মুক্তির পরে কাজল নিজেই জানাবেন, তিনি অলৌকিক বিষয়ে বিশ্বাসী নন।”

তবে কাজলের পক্ষও নিয়েছেন কয়েক জন। তাঁরা মনে করে বলেছেন, কয়েক বছর আগে একই কথা বলেছিলেন তাপসী পন্নু।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী