ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ভুঁড়ি কমাতে কাজে আসে ত্রিকাটু! কোন তিন মশলার মিশেল এই ভেষজ

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৪:৪৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৪:৪৩:১১ অপরাহ্ন
ভুঁড়ি কমাতে কাজে আসে ত্রিকাটু! কোন তিন মশলার মিশেল এই ভেষজ ছবি: সংগৃহীত
ভুঁড়ি বা পেটের মেদ শুধু সৌন্দর্যের নয়, স্বাস্থ্যের জন্যেও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই নিয়মিত ডায়েট করেন, ব্যায়াম করেন, জল বেশি খান, স্বাস্থ্যকর নানা রকম টোটকা মেনে চলেন— তবু ভুঁড়ি যেন কিছুতেই কমতে চায় না। ভুঁড়ি লুকিয়ে কি চলা সম্ভব সব সময়ে? এ এক যুদ্ধ, যা অনেকের ক্ষেত্রেই রোজের সঙ্গী। পোশাক বাছাই করা থেকে শুরু করে হাঁটাহাঁটি, ছোটাছুটি, সবেতেই বাধা হয়ে দাঁড়ায় পেটের চর্বি। এর ফলে আত্মবিশ্বাসে ঘাটতি আসে। আবার ডায়াবিটিস, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপের মতো গুরুতর রোগের ঝুঁকিও বেড়ে যায়। তাই কোনও মতেই শরীরে ফ্যাট জমতে দেওয়া যাবে না। আর সেই কাজের জন্যই ব্যবহার করতে পারেন ত্রিকাটু।

হজম আর বিপাকহার ভাল হলে তবেই মেদ ঝরবে। খাবার ঠিকমতো হজম না হলে সেগুলি টক্সিনে পরিণত হয়, আর শরীরে জমতে শুরু করে। এই টক্সিনগুলির কারণে বিপাকহারও দুর্বল হয়ে পড়ে, আর সব মিলিয়ে ফ্যাট জমতে শুরু করে শরীরের আনাচকানাচে। বিশেষ করে শরীরের মধ্যপ্রদেশেই মেদ জমে বেশি। জেনে নিন মেদ ঝরাতে কী ভাবে কাজে আসে ত্রিকাটু? জিনিসটি আসলে কী?

ত্রিকাটু আসলে তিনটি মশলার মিশ্রণ। শুকনো আদা, গোটা গোলমরিচ আর পিপলি— এই তিন মশলার মিশেলেই তৈরি হয় ত্রিকাটু। নিয়ম করে এই ত্রিকাটু ডায়েটে রাখলে ফ্যাটের বিপাক ভাল হয়। সারা দিনে এক বার খাওয়ার আগে আধ চা চামচ ত্রিকাটুগুঁড়ো, একটু মধু এক গ্লাস ঈষদুষ্ণ জলে মিশিয়ে খেয়ে নিলে হজমে সাহায্যকারী উৎসেচকগুলির কার্যকারিতা বেড়ে যায়। এটি খেয়ে খাবার খেলে পেট ভার, গ্যাস, অম্বলের মতো সমস্যাগুলি কমে, ফ্যাটের বিপাকহার বাড়ে। শুধু খাওয়ার আগেই নয়, ত্রিকাটু ঘোলের সঙ্গে মিশিয়ে খাওয়াদাওয়ার পরেও খেলেও উপকার পাবেন। এ ছাড়া সকালে খালিপেটে লেবুজলে মিশিয়েও খেতে পারেন। তবে, অন্তঃসত্ত্বা অবস্থায় এই ভেষজ না খাওয়াই ভাল।

শুধু ত্রিকাটু খেলেই হবে না, সঙ্গে জীবনযাপনেও স্বাস্থ্যকর বদলগুলি আনতে হবে। কোনও ভেষজই ম্যাজিক করে ফ্যাট গলিয়ে দিতে পারবে না। স্বাস্থ্যকর জীবনযাপন, শারীরচর্চা, আর সঙ্গ‌ে ত্রিকাটু— সবের মিশেলেই বদল আসবে শরীরে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী