ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৬:০৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৬:০৩:৪৪ অপরাহ্ন
পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
রাজশাহীর পুঠিয়ায় চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সরকারিভাবে সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা খাদ্যগুদামে এই ধান ও চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান কেনা শুরু হলো।

রাজশাহী- ৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলতি মৌসুমের সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বরদাশত করা হবে না। প্রকৃত কৃষকরাই যেন এই কর্মসূচির সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারী, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম আসাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মন্ডল, উপজেলা কৃষক দলের আহবায়ক রিপন রেজা, স্থানীয় জনপ্রতিনিধি, মিল মালিক, কৃষক প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে (ইউএনও) লিয়াকত সালমান বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্য মজুদ নিরাপদ রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষে প্রকৃত কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে স্বচ্ছতার সাথে এই ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে। এ ধরনের সংগ্রহ অভিযান কৃষকদের উৎপাদনে আরও উৎসাহিত করবে এবং বাজার ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়াও সরকারী নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান-চাল সংগ্রহের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ সময় কৃষকরা সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, সরকার নির্ধারিত দামে সরাসরি ধান বিক্রির সুযোগ থাকায় তারা ন্যায্য মূল্য পাচ্ছেন, যা তাদের উৎপাদন খরচ মেটাতে সহায়ক হবে।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এ বছরও বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী