ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২ চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর... রাজশাহীর পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে রাসিক-জিআইজেডের কর্মশালা দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই বাগমারায় ফসলি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা গুরুদাসপুরে ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট মসজিদের জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর! সেই মাসুদকে তালাক দিলেন ‘শ্যালিকা’ পূর্ণিমা টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ সিরাজগঞ্জে চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা এবার হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৮:৩৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৮:৩৬:০০ অপরাহ্ন
বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার
বরিশাল জজ কোর্টের এক আইনজীবীকে ব্ল্যাকমেইল, মিথ্যা অপপ্রচার ও ‘হানি ট্র্যাপ’ ফাঁদে ফেলে অর্থ দাবি করার অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি তাজরিন জাহান ইভা (৩৭)-কে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল জজ কোর্টের আইনজীবী এস এম তৌহিদুর রহমান সোহেলের চেম্বারে “আইনি পরামর্শ” নেওয়ার কথা বলে নিয়মিত যাতায়াত করতেন তাজরিন জাহান ইভা ও তার সহযোগীরা। পরে অভিযোগ ওঠে, তারা পূর্বপরিকল্পিতভাবে আইনজীবীকে টার্গেট করে একটি ব্ল্যাকমেইল চক্র পরিচালনা করে।

অভিযোগ অনুযায়ী, আইনজীবীর ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে এবং মিথ্যা ও মানহানিকর ভিডিও তৈরি করে ‘নাগরিক বরিশাল’, ‘বরিশাল সংবাদ’ ও ‘ক্রাইম জোন ২৪’ নামের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা হয়। একপর্যায়ে ইভা নিজেকে আইনজীবীর স্ত্রী পরিচয় দিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, এসব কনটেন্ট মুছে ফেলার বিনিময়ে আইনজীবীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে আরও ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

চাপ ও মানহানির শিকার হয়ে গত ১৩ মে ২০২৬ তারিখে আইনজীবী তৌহিদুর রহমান সোহেল বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে কোতয়ালী মডেল থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ দেন। (মামলা নং: জিআর ৩১৬/২০২৬)।

পরে কোতয়ালী মডেল থানার অধীন স্টিমার ঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাসের নেতৃত্বে সদর রোড এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি তাজরিন জাহান ইভাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২