ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট স্মার্টফোনের বদলে বই ও সৃজনশীলতায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: বিভাগীয় কমিশনার ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ

গোদাগাড়ী কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১২:৫৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১২:৫৬:১৩ অপরাহ্ন
গোদাগাড়ী কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক গোদাগাড়ী কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক
রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ জিহান মোবারক (১৭) নামের এক কিশোরকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। অভিযানকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে তার সহযোগী নাসির উদ্দীন (৫৩)। আটক কিশোর ও পলাতক আসামি উভয়ের বাড়ি গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ মে রাত ১০টা ২০ মিনিটে নিয়মিত মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে বের হয় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুরস্থ নদীর খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়।

নদীর কিনারে একটি ছোট ডিঙি নৌকা থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে কিশোর জিহানকে আটক করে। তবে অন্ধকারের সুযোগ নিয়ে নৌকার অপর আরোহী নাসির উদ্দীন পালিয়ে যেতে সক্ষম হন। পরে কিশোরের কাছে থাকা একটি হলুদ পলিথিন ব্যাগ তল্লাশি করে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ২৩ ফুট লম্বা একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার এসআই (নিঃ) রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় আটক কিশোর ও পলাতক নাসির উদ্দীনকে আসামি করা হয়েছে। যাহার মামলা নম্বর: ১৫ (তারিখ: ১৫ মে ২০২৬)। ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/৩৮/৪১। পলাতক আসামি নাসির উদ্দীনের বিরুদ্ধে ২০১৫ সালে বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলা রয়েছে।

গোদাগাড়ী মডেল থানার পুলিশ জানায়, আটক কিশোরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ