ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নাকবা স্মরণে মার্কিন কংগ্রেসে রাশিদা তালিবের ভাষণ, ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০১:৩৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০১:৩৬:৫৭ অপরাহ্ন
নাকবা স্মরণে মার্কিন কংগ্রেসে রাশিদা তালিবের ভাষণ, ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান নাকবা স্মরণে মার্কিন কংগ্রেসে রাশিদা তালিবের ভাষণ, ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
নাকবা দিবস স্মরণে মার্কিন কংগ্রেসে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক ও কংগ্রেস সদস্য রাশিদা তালিব। তিনি বলেছেন, নাকবা ১৯৪৮ সালেই শেষ হয়ে যায়নি, বরং তা এখনও চলছে। তার মতে, বর্তমান সময়েও ফিলিস্তিনিরা বাস্তুচ্যুতি ও সহিংসতার মুখে পড়ছে।

মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য রাশিদা তালিব স্থানীয় সময় গত বৃহস্পতিবার ‘চলমান নাকবা’ স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব (রেজল্যুশন) আবারও কংগ্রেসে উত্থাপন করেছেন। 
 
ইসরাইলের স্বাধীনতা দিবসের বার্ষিকীতে উত্থাপিত এই প্রস্তাবে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ‘জাতিগত নিধন’, ‘বর্ণবাদী শাসন’ এবং ‘গণহত্যা’ চালানোর অভিযোগ আনা হয়েছে। তবে কংগ্রেসের অনেক ইসরাইলপন্থী আইনপ্রণেতা ও বিভিন্ন সংগঠন এসব অভিযোগকে ‘উসকানিমূলক ও ভুল’ অভিহিত করে প্রত্যাখ্যান করেছে।
 
এই প্রস্তাবে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-র প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনরায় চালুর আহ্বানও জানানো হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলায় সংস্থাটির কিছু কর্মীর সম্পৃক্ততা বা সমর্থনের অভিযোগ ওঠার পর এটি ইসরাইল ও কয়েকটি পশ্চিমা দেশের তীব্র সমালোচনার মুখে পড়ে।
 
রাশিদা তালিব বলেন, গাজায় চলমান সংঘাতে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে এবং তাদের ভূমি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার কথায়, ‘আমরা যখন নাকবার ৭৮তম বার্ষিকী পালন করছি, তখন আমরা সেইসব মানুষকে স্মরণ করছি যারা ফিলিস্তিনি জনগণের ওপর চলা এই বাস্তুচ্যুতি ও সহিংসতার কারণে প্রাণ হারিয়েছেন।’
 
তিনি জোরালো কণ্ঠে বলেন, স্থায়ী শান্তি তখনই সম্ভব, যখন ন্যায়বিচার নিশ্চিত হবে এবং ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার স্বীকৃত হবে।
 
নাকবা বলতে ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় প্রায় ৭,৫০,০০০ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত হওয়ার ঘটনাকে বোঝানো হয়। প্রতিবছর ১৫ মে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। 
 
গত শুক্রবার (১৫ মে) ঐতিহাসিক নাকবা দিবস পালন করেছে ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা মনে করেন, ফিলিস্তিনিদের জন্য নাকবা আসলে ইতিহাসের একটি দিন নয়, বরং এটি এখনও চলমান এক মানবিক সংকট।
 
নাকবা আরবি শব্দ, যার অর্থ ‘বিপর্যয়’। নাকবা সংঘটিত হওয়ার প্রায় আট দশক পরও লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুতি, দখল ও সহিংসতার শিকার হয়ে চলেছে। গাজায় ইসরাইলি সামরিক অভিযান ও পশ্চিম তীরে দখলদার বসতি স্থাপনকারীদের হামলা সেই সংকটকে আরও গভীর করেছে।
  
এবারের নাকবা দিবস শুধু ফিলিস্তিনিরাই নয়, জাতিসংঘও দিনটি আনুষ্ঠানিকভাবে স্মরণ করছে। দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে সংস্থাটি ফিলিস্তিনিদের ‘দীর্ঘস্থায়ী দুর্ভোগের’ কথা উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে, এটি প্রমাণ করে, নাকবা অতীতের কোনো একক ঘটনা নয়; বরং ফিলিস্তিনি জনগণের ওপর চলমান দখল ও উচ্ছেদের ধারাবাহিক প্রক্রিয়া।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী