ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

১৯ বছর বয়সে বিয়ের জন্য পাগল ছিলাম’, বিচ্ছেদের খবরের মাঝেই কী বললেন মৌনী?

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০২:১৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০২:১৪:৫৪ অপরাহ্ন
১৯ বছর বয়সে বিয়ের জন্য পাগল ছিলাম’, বিচ্ছেদের খবরের মাঝেই কী বললেন মৌনী? ১৯ বছর বয়সে বিয়ের জন্য পাগল ছিলাম’, বিচ্ছেদের খবরের মাঝেই কী বললেন মৌনী?
টেলিভিশন ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy divorce) এবং তাঁর স্বামী সুরজ নাম্বিয়ারের বিচ্ছেদের খবরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। সম্প্রতি একটি যৌথ বিবৃতির মাধ্যমে এই তারকা দম্পতি জানান, দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের খবরের মাঝেই মৌনীর একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে জীবনের বিশেষ কিছু ব্যক্তিগত ভাবনা শেয়ার করেছিলেন অভিনেত্রী।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে মৌনীকে তাঁর ‘সালাকার’ সিরিজের সহ-অভিনেতা নবীন কস্তুরিয়ার সঙ্গে বিয়ে নিয়ে আলোচনা করতে দেখা যায়। সেখানে অভিনেত্রী অকপটে স্বীকার করেন যে, মাত্র ১৯ বছর বয়সেই তিনি বিয়ের জন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। তাঁর কথায়, “আমি ১৯ বছর বয়সেই বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম।” মৌনী বিশ্বাস করতেন, জীবনে একজন সঠিক জীবনসঙ্গী থাকলে মনে একটা অদ্ভুত নিরাপত্তা ও আপন মানুষ পাওয়ার অনুভূতি তৈরি হয়। সেই সাক্ষাৎকারে তিনি আরও জানান যে, তাঁর অনেক বান্ধবী এখনও অবিবাহিত এবং তাঁদের পরিস্থিতি দেখে তিনি উপলব্ধি করেছেন যে, বর্তমান সময়ে নিজের যোগ্য মানুষ খুঁজে পাওয়া কতটা কঠিন।

মৌনী তাঁর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, সঠিক মানুষের জন্য তাঁকে প্রায় আড়াই থেকে তিন বছর অপেক্ষা করতে হয়েছিল। তিনি বিশ্বাস করেন, যখন মানুষ কাউকে খোঁজা বন্ধ করে দেয়, তখনই হয়তো জীবনের সঠিক মানুষের আগমন ঘটে। বিচ্ছেদের আবহে অভিনেত্রীর এই পুরনো আবেগঘন কথাবার্তা এখন নেটজনতার চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এদিকে, বিচ্ছেদের যৌথ বিবৃতিতে মৌনী ও সুরজ তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের অতিরিক্ত কৌতূহল ও হস্তক্ষেপের বিষয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, এই বিচ্ছেদের সিদ্ধান্তটি সম্পূর্ণ পারস্পরিক সম্মানের ভিত্তিতে নেওয়া হয়েছে। ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে তাঁদের অনুরোধ, এই কঠিন সময়ে যেন তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানো হয় এবং বিষয়টি তাঁরা একান্ত ব্যক্তিগতভাবেই সামলাতে চান।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২