ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অস্বস্তিকর বাস্তবতার কথা জানালেন অভিনেত্রী মৌনি রায়

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৪:৩৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৪:৩৯:০৮ অপরাহ্ন
অস্বস্তিকর বাস্তবতার কথা জানালেন অভিনেত্রী মৌনি রায় অস্বস্তিকর বাস্তবতার কথা জানালেন অভিনেত্রী মৌনি রায়
বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অস্বস্তিকর বাস্তবতার কথা এবার প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মৌনি রায়। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে এক প্রযোজনা সংস্থার অফিসে গিয়ে অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, ঘটনাটি তাঁকে দীর্ঘদিন মানসিকভাবে আঘাত দিয়েছিল।

‘স্পাইস ইট আপ’ অনুষ্ঠানে অপূর্ব মুখিজার সঙ্গে আলাপকালে মৌনি জানান, তখন তাঁর বয়স ছিল প্রায় ২১ বা ২২ বছর। অভিনয় জীবনের শুরুতে একটি প্রযোজনা সংস্থার অফিসে অডিশন বা দৃশ্য নিয়ে আলোচনার জন্য গিয়েছিলেন তিনি। সেখানে একটি দৃশ্য ব্যাখ্যা করার সময় এক ব্যক্তি এমন আচরণ করেন, যা তাঁকে আতঙ্কিত ও অস্বস্তিতে ফেলে দেয়।

মৌনির ভাষ্য অনুযায়ী, দৃশ্যটিতে দেখানো হচ্ছিল—নায়িকা সুইমিং পুলে অজ্ঞান হয়ে পড়েন এবং নায়ক তাকে উদ্ধার করে মাউথ-টু-মাউথ রেসপিরেশন দেয়। কিন্তু দৃশ্য বোঝানোর সময় ওই ব্যক্তি হঠাৎ করে তাঁকে ধরে মুখের ওপর নিজের মুখ রেখে শ্বাস-প্রশ্বাস দেওয়ার ভঙ্গি করেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমি কাঁপতে শুরু করেছিলাম এবং সঙ্গে সঙ্গে নিচে দৌড়ে নেমে যাই।” তবে তিনি এটিকে সরাসরি ‘কাস্টিং কাউচ’ বলতে চাননি। তবুও ঘটনাটি তাঁর মনে দীর্ঘদিন গভীর প্রভাব ফেলেছিল বলে জানান তিনি।

টেলিভিশন জগৎ থেকে অভিনয় জীবন শুরু করেন মৌনি রায়। কিঁউকি সাস ভি কভি বহু থি দিয়ে যাত্রা শুরু করে পরে দেব কি দেব মহাদেব ও নাগিন–এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর গোল্ড সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। পরে ব্রহ্মাস্ত্র ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।

বর্তমানে মৌনি রায়ের হাতে রয়েছে নতুন কয়েকটি প্রকল্প। এর মধ্যে পরিচালক ডেভিড ধাওয়ান–এর রোমান্টিক কমেডি হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় অন্যতম। তবে সাম্প্রতিক এই স্বীকারোক্তির মাধ্যমে আবারও বলিউডের অন্দরের অস্বস্তিকর বাস্তবতা সামনে এলো বলে মনে করছেন অনেকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী