ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

রাজশাহীতে স্পোর্টস সাইন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস ভূমিমন্ত্রীর

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৬:৪৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৪২:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে স্পোর্টস সাইন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস ভূমিমন্ত্রীর রাজশাহীতে স্পোর্টস সাইন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস ভূমিমন্ত্রীর
দেশে স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন, সময়ের দাবি বিবেচনায় রাজশাহী থেকেই এ উদ্যোগ শুরু হতে পারে। তিনি বলেন, স্পোর্টস সাইন্স বিশ্ববিদ্যালয় রাজশাহীতেই হবেই হবে ইনশাআল্লাহ।

শনিবার (১৬ মে) দুপুরে শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজ আয়োজিত বাংলাদেশে স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটির প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী দীর্ঘদিন ধরে শিক্ষা নগরী হিসেবে পরিচিত। এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তাই স্পোর্টস সাইন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রাজশাহী উপযুক্ত স্থান।

তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াখাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা চালু করেছেন, যার মাধ্যমে কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি জাতীয় ক্রীড়াবিদদের জন্য প্রথমবারের মতো মাসিক ভাতা চালু করা হয়েছে।

মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে শহীদ জিয়াউর রহমান স্পোর্টস সাইন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা একটি দূরদর্শী পরিকল্পনা। এ ধরনের বিশ্ববিদ্যালয়ের জন্য বড় পরিসরের জায়গা প্রয়োজন হবে। তিনি জানান, শহরের পূর্ব বা পশ্চিম প্রান্তে উপযুক্ত স্থান নির্ধারণ করা যেতে পারে। এ ক্ষেত্রে নওদাপাড়ায় পূর্বে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গা বিবেচনায় আনার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, রাজশাহী আমাদের গর্ব, এটি আমাদের শেকড়। এ অঞ্চলের উন্নয়নে আমরা সবসময় পাশে থাকবো। আপনারা সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিন, আমরা বিষয়টি যথাযথভাবে বিবেচনা করবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন, এরশাদ আলী ঈশা এবং ড. মো. ইব্রাহিম আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এম. রফিকুল ইসলাম।

এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন ড. নুরুল হোসেন চৌধুরী, ড. মোহাম্মদ হাবীবুর রহমান, ড. মোঃ আব্দুল আলিম এবং ড. মোঃ মামুনুর রশিদ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোস্তাফিজুর রহমান এবং শারমিন আক্তার শান্তা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন