ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১০:৪৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১০:৪৫:৩৫ অপরাহ্ন
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি
নাটোরে পদ্মার তীরবর্তী লালপুর উপজেলার প্রায় ৩লাখ মানুষের চিকিৎসার ভরসাস্থল 'লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'। তবে প্রয়োজনের তুলনায় অবকাঠামো ও সুযোগ-সুবিধা অপ্রতুল হওয়ায় এখানে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী প্রতিদিন চিকিৎসা নিতে আসায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় হাসপাতালটিকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
 
​সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডগুলোতে কোনো তিল ধারণের জায়গা নেই। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে কিংবা বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ রোগীদের নিয়ে স্বজনরা বিপাকে পড়েছেন।
 
স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক দুর্ঘটনা কিংবা জরুরি কোনো বড় সমস্যা নিয়ে হাসপাতালে এলে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জাম ও শয্যার অভাবে রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এতে অনেক সময় পথেই রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "উপজেলার জনসংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ছে না। সামান্য সেবা নিতেও আমাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। আমরা চাই অতিদ্রুত এটি ১০০ শয্যায় উন্নীত করা হোক।"
 
​হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ এই শয্যার হাসপাতালে আন্তঃ বিভাগে গড়ে প্রতিদিন ৮০ থেকে ১০০ রোগী ভর্তি থাকে এবং প্রতিদিন আউটডোরে গড়ে ৫ ৪০০ থেকে ৫৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন, যার বিপরীতে ডাক্তার ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

শুধু লালপুর উপজেলা নয়, পার্শ্ববর্তী বাঘা ও ঈশ্বরদী উপজেলার একাংশের মানুষও এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ৫০ শয্যার জনবল ও সরঞ্জাম দিয়ে এত বিপুল সংখ্যক মানুষের সেবা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং আধুনিক রোগ নির্ণয় যন্ত্রের অপ্রতুলতা তো রয়েছেই।
 
লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীন বলেন সর্বশেষ ২০০৬ সালে  তৎকালীন যুবক ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল মহোদয় হাসপাতালটিকে ৩১ থেকে ৫০ শয্যায়  উন্নীত করেছিলেন, বর্তমানে মরহুম ফজলুর রহমান মহোদয়ের কন্যা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার শারমিন পুতুলের কাছে আমরা লালপুর বাসীর হয়ে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীতের দাবি করছি।
 
​এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুনজুর রহমান বলেন, অনেক সীমাবদ্ধতার মাঝেও সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা চলছে। তবে চাহিদার তুলনায় শয্যা সংখ্যা কম হওয়ায় রোগীদের অনেক সময় মেঝেতে রাখতে হয়, যা আমাদের জন্য দুঃখজনক। লালপুরের স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার প্রয়োজন।
 
​লালপুরবাসীর প্রাণের এই দাবি বাস্তবায়ন হলে অবহেলিত এই জনপদের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সচেতন মহল। তারা এ বিষয়ে স্থানীয় সংসদ ও সমাজকল্যাণ পতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী