ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে জনগণের মতামতেই ৮ কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন পরিকল্পনা তানোরে চাল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মহানগরীতে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? খোঁচা দিয়েই জল্পনায় প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান তারকা এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায় আর্জেন্টাইন ক্লাবের ৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল আল নাসর এবার পোশাক-বিতর্কে দিশা! পশ্চিমবঙ্গে গোরুর মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের গুরুতর সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী! চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি শর্ত না মানলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব মাদক মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১১:১৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১১:১৭:১১ অপরাহ্ন
সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল
সিলেট নগরীতে গভীর রাতে প্রাইভেট কারে এসে একটি মাদ্রাসার দানবাক্স ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে নগরের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা এলাকার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি সাদা রঙের প্রাইভেট কার মাদ্রাসার সামনে এসে থামে। পরে গাড়ি থেকে নেমে দুই যুবক ড্রিল মেশিন ব্যবহার করে দানবাক্সের তালা কেটে ভেতরে থাকা টাকা নিয়ে যায়। টাকা সংগ্রহের সময় পাশ দিয়ে একটি মোটরসাইকেল চলে গেলেও তারা নির্বিঘ্নে বাকি টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, একই রাতে একই কায়দায় আশপাশের আরও কয়েকটি মসজিদের দানবাক্স থেকেও টাকা চুরির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করতে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার