ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৫:৩৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৫:৩৮:২২ অপরাহ্ন
পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা ছবি: সংগৃহীত
ফরিদপুর-রাজবাড়ী সীমান্তবর্তী ফরিদপুর সদর উপজেলায় একটি পুকুর পাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নারী ও তার কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটনের তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশের জানায়, পরকীয়ার জেরেই তিন বছরের সন্তানসহ জাহানারা বেগম (৩০) নামের ওই গৃহবধূকে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়। এই ঘটনায় উজ্জল খান নামে ওই কথিত প্রেমিককে আটক করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে ফরিদপুর কোতোয়ালী থানার হল রুলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার পুকুর সংলগ্ন একটি মাঠ থেকে মাটি খুঁড়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- গৃহবধূ জাহানারা বেগম (৩২) এবং তার ৩ বছরের শিশু কন্যা সামিয়া। জাহানারা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পরেশ উল্লাহ মাতবরের পাড়ার আমজাদ হোসেনের স্ত্রী।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঢাকায় একটি ইটভাটায় কর্মরত অবস্থায় উজ্জল খানের সঙ্গে গৃহবধূ জাহানারা বেগমের পরকীয়া এক পর্যায়ে দুইজনই গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় চলে আসে। কিছুদিন ধরে জাহানারা বেগম বিয়ের জন্য উজ্জলকে চাপ দিচ্ছিল। এর ধারাবাহিকতায় গত ৪ মে জাহানারা এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যাওয়ার কথা বলে শিশু সন্তানকে সামিয়াকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন।

পরে উজ্জলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে জাহানারাকে জামতলা এলাকায় আসতে বলে উজ্জল। সেখান থেকে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার নির্জন একটি পুকুর পাড়ে নিয়ে যান মা-মেয়েকে। সেখানে উজ্জল ও জাহানারা বেগমের মধ্যে তর্কের পর গলা চেপে জাহানারাকে হত্যা করে উজ্জল। পরে চিৎকার করা তিন বছরের শিশু সামিয়াকেও হত্যা করা হয়। সর্বশেষ পুকুর পাড়ে গর্ত করে মরদেহ দুইটি মাটিতে পুঁতে পালিয়ে যান উজ্জল।

অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম আরও জানান, জাহানারা বেগম ও তার শিশু সন্তান নিখোঁজের ঘটনায় স্বামী আমজাদ হোসেন গোয়ালন্দ থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ১০দিন পর গত ১৪ মে স্থানীয়রা মাটিচাপা অবস্থায় মরদেহের সন্ধান পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এরপর জাহানারা বেগমের বাবা লালন মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ জাহানারা বেগমের কললিস্ট ও স্বামীর দেওয়া তথ্যে ভিত্তিতে শনিবার বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে উজ্জলকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার গ্রেপ্তার উজ্জল খাঁনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন