ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির 'খোঁয়াড়ে' মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড পাবনায় পুকুর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার পেঁয়াজের গায়ে কালো ছোপ? ময়লা ভেবে ধুয়ে ব্যবহার করছেন? কিন্তু সেখানেই লুকিয়ে থাকতে পারে বিপদ সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী-ঈশা-মেরির ‘দ্বিতীয় ইনিংস’ শুরু? বিতর্কে অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৬:১২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৬:১২:৫৭ অপরাহ্ন
অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন
একটু অভিমান, কিছু না বলা কষ্ট, আর তাতেই নিভে গেল একটি তরতাজা প্রাণ। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে স্বপ্ন রায় (২৩) নামে এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৬ মে) রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।নিহত স্বপ্ন রায় ওই এলাকার বেল রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বপ্ন রায়ের সঙ্গে তার স্ত্রীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে নিজ শয়নকক্ষের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রীর সঙ্গে মান-অভিমানের জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

স্বপ্ন রায়ের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এলাকাজুড়েও বিরাজ করছে বিষণ্নতা। হাসিখুশি এক তরুণের জীবন যে এত দ্রুত থেমে যাবে, তা যেন কেউই মেনে নিতে পারছেন না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার