ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ?

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৭:৫৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৭:৫৭:৫৭ অপরাহ্ন
তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ?
রাজশাহীর তানোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালপাড়া ও শিবতলা এলাকায় ড্রেন পরিষ্কারের ময়লা-আবর্জনা প্রায় এক মাস ধরে রাস্তার ওপর ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দুর্গন্ধ, কাদা ও চলাচলে প্রতিবন্ধকতার কারণে এলাকাজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে।একইসঙ্গে বৃস্টির পানিতে এসব ময়লা আবারো ড্রেনে যাচ্ছে।এতে নাগরিকগণের মনে প্রশ্ন উঠেছে তাহলে এ ড্রেন পরিস্কারের হেতু কি ?

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস আগে তানোর পৌর সদরের পালপাড়া থেকে পশ্চিম দিকে ঠাকুরপুকুর মহল্লার মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার করা হয়। তবে ড্রেন থেকে তোলা ময়লা-আবর্জনা অপসারণ না করে রাস্তার পাশেই দীর্ঘ সারি করে ফেলে রাখা হয়। এরই মধ্যে কয়েকদিনের ভারী বৃষ্টিতে ওই ময়লা-আবর্জনার একাংশ আবার ড্রেনে পড়ে যায়। বাকি অংশ রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে কাদায় পরিণত হয়েছে। এতে সাধারণ পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা বিপুল জানান, এক মাস ধরে ড্রেনের ময়লা রাস্তার ওপর পড়ে রয়েছে। এতে প্রতিদিনই দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।

তিনি বলেন, ড্রেন পরিষ্কারের সঙ্গে সঙ্গেই যদি ময়লাগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হতো, তাহলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তিনি আরও বলেন, কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাজুড়ে কাদা ছড়িয়ে পড়ে হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। এখন শুকিয়ে গিয়ে পাকা রাস্তার ওপর মাটির স্তর তৈরি হয়েছে। দ্রুত ময়লা-আবর্জনা অপসারণের দাবি জানান তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তানোর পৌরসভার কর্মকর্তা মাহাবুর রহমান বলেন, ড্রেনটি প্রায় এক মাস আগে পরিষ্কার করা হয়েছিল। তবে ড্রেনের কাদা ও আবর্জনা অত্যন্ত বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে অপসারণ করা সম্ভব হয়নি। সেগুলো শুকানোর অপেক্ষা করা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক বৃষ্টিতে আবার কাদায় পরিণত হয়েছে। দ্রুত ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন