ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আল্লাহর আইন প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: মাওলানা আব্দুল হালিম

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১১:২০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১১:৩১:৪৯ অপরাহ্ন
আল্লাহর আইন প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: মাওলানা আব্দুল হালিম আল্লাহর আইন প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: মাওলানা আব্দুল হালিম
দেশে কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ। এ দেশের মানুষ ঈমান ও দীনের ব্যাপারে আপসহীন। কুরআন-সুন্নাহর কথা বললে তারা দ্বিধাহীনভাবে তা গ্রহণ করে। তাই সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে মুফাসসিরদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

রোববার (১৭ মে) বিকাল ৫টায় রাজধানীর সেন্ট্রাল পাবলিক লাইব্রেরী-এ অনুষ্ঠিত বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন-এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিশেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হামিদ-এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুল আমীন-এর সঞ্চালনায় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুফতি খলিলুর রহমান আল মাদানী।

মাওলানা আব্দুল হালিম বলেন, আল্লাহভীতি মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে অপরাধ, অন্যায় ও জুলুম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তাকওয়ার যথাযথ চর্চা নিশ্চিত করা গেলে সমাজ থেকে অপরাধ ও অবিচার দূর করা সম্ভব। তিনি ইসলামি আন্দোলনের কর্মীদের বাধা-বিপত্তি ও নির্যাতনের মধ্যেও দ্বীনের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে ভারতে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে বলেন, মুসলিম উম্মাহর স্বার্থে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। একইসঙ্গে তিনি সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে কার্যকরী পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মুফতি খলিলুর রহমান আল মাদানী বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে মুফাসসিরদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সামাজিক সংকট নিরসনে আলেম ও মুফাসসিরদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ রাশেদুল ইসলাম, ড. সামিউল হক ফারুকী, ড. আব্দুস সামাদ, ড. আবুল কালাম আজাদ বাশার, মাওলানা মোশাররফ হোসেন, ড. আ ন ম রশিদ মাদানী এবং ড. মহিউদ্দিন, মাওলানা মোঃ রুহুল আমীন-সহ দেশবরেণ্য আলেম ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী