ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

​গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১১:৫৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১১:৫৫:০০ অপরাহ্ন
​গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান ​গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  গোদাগাড়ী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ইসরাত জাহান।

রোববার (১৭মে) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। নবাগত ইউএনওকে বরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসরাত জাহান ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান শেষে ইউএনও হিসেবে গোদাগাড়ীতে পদায়ন পান। এছাড়াও তিনি পূর্বে ফরিদপুর সদর উপজেলার ইউএনও হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নতুন কর্মস্থলে যোগদানের প্রথম দিনেই তিনি প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

নবাগত ইউএনও ইসরাত জাহান বলেন, “সরকারের অর্পিত দায়িত্ব পালনের জন্য গোদাগাড়ীতে যোগদান করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সরকারি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও সামাজিক অসঙ্গতি দূর করে গোদাগাড়ী উপজেলাকে একটি আধুনিক ও আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে তার অন্যতম লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন