ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তানোরে বিপুল পরিমান চোলাইমদসহ মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৪৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৪৯:৩১ অপরাহ্ন
তানোরে বিপুল পরিমান চোলাইমদসহ মাদক কারবারী গ্রেফতার তানোরে বিপুল পরিমান চোলাইমদসহ মাদক কারবারী গ্রেফতার
রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে ৭০৫ লিটার চোলাইমদসহ শান্ত শিং (২৬) নামে এক পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৮ মে) সকাল পৌনে ৭টায় রাজশাহীর তানোর থানার কচুয়া (কাজিপাড়া) এলাকায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় ৭০৫ লিটার চোলাইমদ জব্দ করা হয়।

গ্রেফতার শান্ত শিং, সে তানোর উপজেলার কচুয়া (কাজিপাড়া) গ্রামের মৃত বাবলু শিংয়ের ছেলে।

সোমবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে র‌্যাব জানায়, শান্ত শিং দীর্ঘদিন ধরে চোলাইমদ উৎপাদন করে তানোর এলাকার বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রি করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে জব্দকৃত অবৈধভাবে চোলাইমদ উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে শান্ত শিং।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  এদিন বেলা ১১টায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে তানোর থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী