ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীর সঙ্গে সারা দেশের দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৭:৩৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৭:৩৭:১৬ অপরাহ্ন
রাজশাহীর সঙ্গে সারা দেশের দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাজশাহীর সঙ্গে সারা দেশের দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
শ্রমিক সংগঠনের কেন্দ্রীয়ভাবে ঘোষিত কমিটি বাতিল এবং নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। 

সোমবার সকাল থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শ্রমিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম পাখি এবং সাধারণ সম্পাদক হিসেবে মুমিনুল ইসলাম মুমিনকে মনোনীত করে। কেন্দ্রীয়ভাবে এ নেতৃত্ব ঘোষণার পর সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, তাদের মতামত ছাড়াই কেন্দ্র থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। তারা বর্তমান কমিটি বাতিল করে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক বা অ্যাডহক কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনেরও দাবি তোলেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহ্বায়ক কিংবা অ্যাডহক কমিটি গঠনের আশ্বাস দিলে তারা পুনরায় বাস চলাচল শুরু করবেন।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী নগরীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও দুর্ভোগের সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে ঢাকাসহ বিভিন্ন জেলায় যেতে না পেরে অনেক যাত্রীকে বিপাকে পড়তে দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাসস্ট্যান্ড এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অতিরিক্ত নজরদারি চালাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী