ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান রাহুলের বড়াইগ্রামে টিকটকারের মৃত্যু: দুর্ঘটনা, নাকি আড়ালে অন্য কোনো রহস্য? তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা মতিহারে এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে উত্তেজনা, যাত্রীবাহী ট্রেন রেখে পালিয়েছে সব স্টাফ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত?

অসুস্থ ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৫৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৫৬:৫৪ অপরাহ্ন
অসুস্থ ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে অসুস্থ ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
হাফিজ মাছুম আহমদ দুধরচকী, একজন আদর্শবান, নীতিবান ও একনিষ্ঠ ইসলামী চিন্তাবিদ এবং কলম সৈনিক লেখক। তিনি পবিত্র কোরআন ও সহীহ হাদীসের আলোকে ইসলামী শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আজীবন নিরলসভাবে লেখালেখি করে গেছেন। তাঁর জ্ঞানগর্ভ লেখনী অসংখ্য মানুষের হৃদয়ে ঈমান, নৈতিকতা ও মানবতার বাণী পৌঁছে দিয়েছে।

মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন:
“তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম, যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।-(সহীহ বুখারী)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“মানুষ মৃত্যুবরণ করলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল চলমান থাকে- সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। (সহীহ মুসলিম)

হাফিজ মাছুম আহমদ দুধরচকী সাহেব তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও ইসলামী লেখনীর মাধ্যমে উপকারী জ্ঞানের যে খেদমত করে যাচ্ছেন, তা নিঃসন্দেহে সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। তিনি দীর্ঘদিন ধরে Arafatnews UK অনলাইন পোর্টালে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মূল্যবান লেখা প্রদান করেছেন, কখনো কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। তাঁর এই নিঃস্বার্থ অবদান ইসলামী সমাজ ও সাহিত্য অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।

আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি তাঁর আন্তরিক সমর্থন, সাহায্য ও সহযোগিতার কথা। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ তায়ালা তাঁকে সুস্থতা, দীর্ঘ নেক হায়াত, ঈমানের দৃঢ়তা এবং উত্তম প্রতিদান দান করুন।

আল্লাহ পাক তাঁর ইলম ও কলমের খেদমতকে কবুল করুন এবং উম্মাহর জন্য কল্যাণকর করে দিন। আমিন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী