ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সালমানের উন্মুক্ত ছবি দেখে ‘পুড়ছেন’ সঙ্গীতা!

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১০:০৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১০:০৫:৫২ অপরাহ্ন
সালমানের উন্মুক্ত ছবি দেখে ‘পুড়ছেন’ সঙ্গীতা! ছবি: সংগৃহীত
রবিবারের সন্ধ্যায় চমকে দিয়েছেন সালমান খান। উন্মুক্ত অ্যাবস্‌-এর ছবি পোস্ট করতেই আলোড়ন পড়েছে সমাজমাধ্যমে। পাশাপাশি একাকিত্বের কথাও বলেছেন তিনি। সলমনের ছবি নিয়ে হইচইয়ে শামিল হলেন তাঁর প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও। তিনিও ভাইজানের ছবি দেখে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারলেন না।

অনাবৃত শরীরে সোফায় শুয়ে রয়েছেন সালমান। পেটের পেশিবহুল খাঁজ স্পষ্ট। সেখানেই জানান, একা থাকা আর একাকিত্বের মধ্যে পার্থক্য! সেই ছবি দেখে মুগ্ধ প্রাক্তন প্রেমিকাও। ষাটোর্ধ্ব সালমানের ছবি দেখে সঙ্গীতা কোনও কথা বলেননি। শুধু প্রতিক্রিয়া দিয়েছেন, “উফ্‌!” সেই সঙ্গে জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি, যেন সলমনের এই ছবি আগুনের মতোই জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। নেটাগরিকের চোখ এড়ায় না কিছুই। সলমন অনুরাগীরা ঠিক দেখেছেন, প্রাক্তন প্রেমিকা কেমন প্রতিক্রিয়া দিচ্ছেন।

৬০ পেরোনো সালমানকে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরাও। নিজের ‘শার্টলেস’ ছবির সঙ্গে সালমান লিখেছিলেন, “জীবন কাটানোর দু’টি উপায়। একটি হল ‘অ্যালোন’ অর্থাৎ স্বেচ্ছায় একা থাকা। অপরটি হল ‘লোনলি’, যার অর্থ একাকিত্ব। অর্থাৎ কেউ তোমার সঙ্গে থাকতে চায় না। এর পর নিজেকেই ঠিক করতে হবে যে, তুমি কোন পথ বেছে নিয়ে বাঁচবে।’’ অন্ধকারে সালমানকে একাকী বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্নও হয়ে পড়েন অনুরাগীরা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে সঙ্গীতা বিজলানির প্রতিক্রিয়া। অনেকেই খোঁচা দিয়ে বলেছেন, “পুরনো প্রেম এখনও ভোলেননি সঙ্গীতা।”

একসময় দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন সালমান ও সঙ্গীতা। এমনকি, তাঁদের বিয়ের কথাও অনেক দূর পর্যন্ত এগিয়েছিল বলে জানা যায়। যদিও শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। তবে সম্পর্ক ভাঙলেও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে আজও।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী