ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি ও কার্তুজ উদ্ধার রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেফতার ১০ রাজশাহীতে বিদ্যুৎমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক জনগণের সেবায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: রাসিক প্রশাসক রাজশাহীতে ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবর্ষ উদযাপন পৈতৃক বসতভিটা সংরক্ষণের দাবি

বাঘার কালিদাসখালিতে গভীর রাতে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ; নিখোঁজ একজন

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৩১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৩১:৪২ অপরাহ্ন
বাঘার কালিদাসখালিতে গভীর রাতে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ; নিখোঁজ একজন বাঘার কালিদাসখালিতে গভীর রাতে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ; নিখোঁজ একজন
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালিতে গভীর রাতে গোলাগুলির ঘটনায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। 

সোমবার (১৮ মে) রাত ১২টার দিকে পদ্মা নদীর চর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে একজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হলেও অপরজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গুলিবিদ্ধরা হলেন- কালিদাসখালির সিদ্দিক বেপারীর ছেলে স্বপন বেপারী (৪০) এবং নিচপলাসী গ্রামের শুকুর আলীর ছেলে জিয়াউল হক (৩৫)। আহত জিয়াউল হককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্বপনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত নৌকা বা ট্রলারযোগে পদ্মার চর এলাকায় আসে। এ সময় স্বপন বেপারী তাদের লক্ষ্য করে টর্চলাইটের আলো ফেললে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে স্বপন ও জিয়াউল গুলিবিদ্ধ হন। জিয়াউল হক মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে এলাকাবাসীর চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে গেলে তিনিও গুলিবিদ্ধ হন।

স্বপনের বাবা সিদ্দিক বেপারী জানান, রাত ১২টার দিকে দুইটি ট্রলারে করে ১৫ থেকে ১৬ জন লোক এসে তাদের বাড়ির সামনে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলির শব্দে ঘুম ভেঙে বাইরে বের হলে হামলাকারীরা তাকে গালাগালি করতে থাকে। একপর্যায়ে তার ছেলে স্বপনকে ধরে গুলি করে ট্রলারে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশে রক্তের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

চক রাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শহিদুল ইসলাম বলেন, কালিদাসখালিতে বালুরঘাটকে কেন্দ্র করে বিভিন্ন সময় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। তবে সোমবার রাতের ঘটনায় প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, দুইজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং অপরজন নিখোঁজ রয়েছেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, রাতে এমন একটি ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা