ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

​রাণীশংকৈলে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৬:৫১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৬:৫১:৫০ অপরাহ্ন
​রাণীশংকৈলে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন ​রাণীশংকৈলে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ মেলা -২০২৬। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) নানা কর্মসূচির মধ্য দিয়ে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সেমিনার। উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান।

তিনি বলেন,"সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গণশুনানি, আলোচনা সভা, তাৎক্ষণিক সেবা প্রদান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। সাধারণ মানুষের জন্য নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন আবেদন ও অভিযোগ নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা সহজীকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।"

সভাপতি তার বক্তব্যে বলেন,"ভূমি অফিসে সেবা নিতে এসে একসময় সাধারণ মানুষকে দীর্ঘ ভোগান্তির শিকার হতে হতো। কিন্তু বর্তমানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে ই-নামজারি, ই-পর্চা এবং অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে জনগণ ঘরে বসেই অনেক সেবা পাচ্ছেন। এতে সময় ও খরচ কমার পাশাপাশি দুর্নীতি ও হয়রানিও অনেকাংশে হ্রাস পেয়েছে।"

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ এবং উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালু করছে। জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে সেবা পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ভূমি সেবা সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবার বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সেবাগ্রহীতা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী