ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৭:১৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৭:১৩:২৮ অপরাহ্ন
গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ ছবি: সংগৃহীত
গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

মঙ্গলবার (১৯ মে) বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-দাড়িয়াপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বারুইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, অটো চালকচালক ফরিদ মিয়া (৪০)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের (ছাতনাবাড়ি) আবুল বাশারের ছেলে। অপরজন সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের মাসুদার রহমানের ছেলে রুস্তম আলী (৩০)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকালে গাইবান্ধা থেকে দারিয়াপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা। পথে গাইবান্ধা-দাড়িয়াপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বারুইপাড়া এলাকায় পৌঁছালে গাইবান্ধামুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অটোরিকশার পাঁচজন যাত্রী গুরত্বর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক যাত্রী রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চালক ফরিদ মিয়া। আহতদের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে থাকা সদর থানার এসআই রবিউল ইসলাম বলেন, ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গাইবান্ধা দারিয়াপুর আঞ্চলিক সড়কে মুরগি পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক ও এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এতে অটোর আরও ৪/৫ জন যাত্রী আহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ