ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৮:১১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৮:১১:৫৫ অপরাহ্ন
নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ (১০) ও আরাফাত (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার রাজাপুর এলাকার পূর্নকলস গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ ওই গ্রামের রাজু আহমেদের ছেলে এবং আরাফাত একই গ্রামের মিন্টুর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশুদুটিকে বাড়ির আশেপাশে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে তাদের দুজনের মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহদুটি উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬নং গোপালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদ মন্ডল জানান, বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরে পড়ে শিশুদুটির মৃত্যু হয়েছে। পুকুরটি পরিত্যক্ত হলেও এর গভীরতা অনেক বেশি। সম্ভবত গোসল করতে বা খেলার ছলে পানিতে নেমে তারা গভীর পানিতে তলিয়ে যায়।

তিনি বলেন, এ বিষয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ