ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ১১:০৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ১১:০৪:১৯ অপরাহ্ন
ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
নওগাঁর আত্রাই উপজেলা-এ উৎসবমুখর পরিবেশে ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও তাৎক্ষণিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন ঘোষণা করেন।

এরই অংশ হিসেবে সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও সেবাগ্রহীতারা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন,বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের ফলে ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়েছে। নাগরিকরা ঘরে বসেই ই-নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন। আমাদের লক্ষ্য হচ্ছে আত্রাই উপজেলার কোনো মানুষ যেন ভূমি সেবা নিতে এসে হয়রানির শিকার না হন। দালালমুক্ত ও শতভাগ স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) বলেন,ভূমি সেবা সপ্তাহ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ জনগণকে সচেতন করা এবং আধুনিক ডিজিটাল ভূমি সেবার সুবিধা সরাসরি মানুষের সামনে তুলে ধরা। ডিজিটাল ল্যান্ড সিস্টেম চালুর ফলে জালিয়াতি ও অনিয়মের সুযোগ অনেকাংশে কমে এসেছে। আমরা আত্রাই উপজেলা ভূমি অফিসকে একটি জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিতে নিরলসভাবে কাজ করছি। কোনো মধ্যস্বত্বভোগীর মাধ্যমে নয়, জনগণ যেন সরাসরি অফিসের সঙ্গে যোগাযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, একাডেমি সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা ভূমি সার্ভেয়ার মো. মিজানুর রহমান, প্রধান সহকারী মো. রাঙ্গ বাবু, অফিস সহকারী মো. একরামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে সেবাগ্রহীতাদের মাঝে ই-ভূমি সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মেলায় স্থাপিত বিভিন্ন বুথ থেকে তাৎক্ষণিক নামজারি, খতিয়ান যাচাই ও ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সেবা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী