ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৪:৫৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৪:৫৩:৫৪ অপরাহ্ন
রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দ্বিতীয় দিনেও রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (২০ মে) রাজশাহীর তিনটি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলাগুলো হলো মোহনপুর, দুর্গাপুর  ও বাগমারা। বুধবার দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য পুঠিয়া ও বাগমারায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো: আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী( অ:দা:) মো: আলেফ আলী।

আরো উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি মুন, জেলার  যুবদলের যুগ্ন আহ্বায়ক অরণ্য কুসুম, যুবদল নেতা হিমু।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, “পবিত্র ঈদুল আযহার আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও ঈদের হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়েই একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “রাজশাহী জেলা পরিষদ সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদকে সামনে রেখে এই সামান্য উপহার হয়তো সব কষ্ট দূর করতে পারবে না, তবে এটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আন্তরিক প্রয়াস। সমাজের প্রত্যেক বিত্তবান ও সচেতন মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে কেউ আর অবহেলিত থাকবে না।”

তিনি বলেন, “ধর্মীয় উৎসব আমাদের সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সেই চেতনাকে ধারণ করেই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের সেবা করাই সবচেয়ে বড় মানবতা।”

আলোচনা সভা শেষে সেমাই, চিনি, তেল,দুধ ও পোলায়ের চালসহ বিভিন্ন ঈদ সামগ্রী  গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী