ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মিরপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে পালিয়ে প্রাণ বাঁচাল পুলিশ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৫:২৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৫:২৩:০০ অপরাহ্ন
মিরপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে পালিয়ে প্রাণ বাঁচাল পুলিশ ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে সরকারি জমিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েছে প্রশাসন।

বুধবার (২০ মে) সকালে অভিযান চালাতে গেলে স্থানীয়দের ধাওয়ায় পিছু হটতে বাধ্য হয় পুলিশ। পরে বিকালে বিপুল সংখ্যক পুলিশ সদস্যসহ ম্যাজিস্ট্রেট নতুন করে উচ্ছেদ অভিযান গেলে আবারও বাধার মুখে পড়ে। প্রতিবেদন লেখার সময় বিকেল সাড়ে চারটার দিকে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝেই উচ্ছেদ অভিযান চলছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বস্তিবাসীদের জন্য নির্মিত ৫৩৩ ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত সরকারি জায়গা ও মিরপুরের সেকশন-১, ব্লক-এ এর পুনর্বাসন জোনের ৩ নম্বর রোডের উপর থেকে অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদে বুধবার সকাল নয়টার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

প্রশাসনের লোকজন উপস্থিত হওয়ার পর স্থানীরা তাদের ওপর চড়াও হয়। উত্তেজনা বাড়তে থাকলে একপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখান থেকে ফিরে যান। পরে পুলিশ সদস্যের ধাওয়া দেয় স্থানীয়রা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দৌড়ে স্থান ত্যাগ করেন।

বিকেল চারটার দিকে পুলিশের বিপুল সংখ্যক সদস্য নিয়ে সেখানে নতুন করে অভিযানে নামে প্রশাসন। সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ফের বাধার মুখে পড়ে এবং সংঘর্ষ বাধে। তবে এবার ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে এক্সকেভেটর দিয়ে অবৈধ স্থাপনাগুলো ভাঙতে শুরু করে প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী