ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা বদলগাছীতে ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই রাউজানে ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’ নওগাঁয় ১৯০০ কেজি সরকারি চাল জব্দ, ‘মাশুল’ গুনলেন ১১ ব্যবসায়ী মা ও স্ত্রীর ফোন ব্যবহার করে চাঁদা দাবি করেন ‘ডন বাবু’, অতঃপর... ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ করলেন রাশেদ খাঁন বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ. লীগ: রিজভী বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৫:৩৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৫:৩৮:৩৩ অপরাহ্ন
বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ফাইল ফটো
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) সকালে মহাসড়কের চুলকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে। এরমধ্যে নিহত কাদের ফারাজী (৫০) ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের বাসিন্দা ও নিহত বাহাদুর শিকদার (৪৫) মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। মোংলা বন্দরে জাহাজ চালক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল চালক ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ।

তিনি জানান, মোংলা থেকে মোটরসাইকেলে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে তাদেরও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার শিকার দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, আহত অবস্থায় উদ্ধার করে দুইজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫