ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

জন আব্রাহামকে ‘বিয়ে’ করেছিলেন জেনেলিয়ার!

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১২:২৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১২:২৪:১৬ অপরাহ্ন
জন আব্রাহামকে ‘বিয়ে’ করেছিলেন জেনেলিয়ার! জন আব্রাহামকে ‘বিয়ে’ করেছিলেন জেনেলিয়ার!
২০১১ সালে প্রেক্ষাগৃহ কাঁপিয়ে মুক্তি পেয়েছিল অ্যাকশন থ্রিলার ‘ফোর্স’ আর সেই ছবি ঘিরেই তৈরি হয়েছিল বলিউডের সবচেয়ে আজব ও ভাইরাল গুজবগুলির একটি। শোনা গিয়েছিল, শুটিংয়ের সময় একেবারে সত্যিকারের পণ্ডিত ডেকে, মন্ত্র-সপ্তপদী-মালা-মঙ্গলসূত্র সবকিছু মিলিয়ে জন আব্রাহাম ও জেনেলিয়া ডি’সুজার নাকি ‘হঠাৎ বিয়ে’ হয়ে গিয়েছিল! 

প্রায় এক দশক ধরে এই গুজব নিয়ে নানা কানাঘুষো চললেও, এবার অবশেষে নিজের মুখে গোটা ব্যাপারটা নিয়ে পরিষ্কার মন্তব্য করলেন জেনেলিয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই গুজব প্রসঙ্গে অভিনেত্রী জানালেন, “ধুর! পুরোটাই বানানো গল্প। আমাদের কোনও বিয়ে হয়নি। এই গুজবগুলো ছড়িয়েছিল ছবির প্রচারের দায়িত্বে থাকা কিছু লোকজন। কেন করেছিল, সেটা ওদেরই জিজ্ঞেস করুন!” জেনেলিয়া সরাসরি আঙুল তুলেছেন প্রচার কৌশলের দিকে। তাঁর কথায়, “এই গুজবের পিছনে আমাদের কেউ ছিল না। এটা একদম ভিত্তিহীন এবং মনগড়া গল্প।”

প্রসঙ্গত, ২০১২ সালে রিতেশ দেশমুখকে বিয়ে করেন জেনেলিয়া এবং বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে। অন্যদিকে জন আব্রাহাম বিয়ে করেছেন প্রিয়া রুনচালকে। 

এই সাক্ষাৎকারে বলিপাড়া থেকে নিজের দীর্ঘ ১০ বছরের বিরতির কারণ নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। জানালেন, “অনেকেই বলে এতদিন প্রচারের আলো থেকে দূরে থাকা কি সহজ ছিল? আমি বলি, এটাই তো আমি চেয়েছিলাম। আমি যেটায় খুশি, সেটাই করেছি। ১০টা সিনেমা না করে তিনটে করব, তাতেই খুশি থাকব এটাই আমার কাছে সবচেয়ে জরুরি।” 

উল্লেখ্য, ২০১২ সালে অভিনয় থেকে বিরতি নেন তিনি। আবার কামব্যাক করেন ২০২২ সালে ‘বেদ’ সিনেমার মাধ্যমে, যা পরিচালনা করেছিলেন তাঁর স্বামী রিতেশ।  অফিস সাফল্যও পেয়েছিল। মাঝে যদিও ‘জয় হো’ এবং ‘ফোর্স ২’-তে দেখা গিয়েছে তাঁকে অতিথি শিল্পী হিসেবে।এখন যখন জেনেলিয়া ফিরছেন নিজস্ব ছন্দে, ঠিক তখনই পুরনো গুজবকে একেবারে উড়িয়ে দিয়ে বললেন, “বিয়ের গল্পটা যতটা ভাইরাল হয়েছিল, বাস্তবের সঙ্গে তার কোনও সম্পর্কই নেই!”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী