ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘হিট স্ট্রোক’ থেকে বাঁচতে খাবেন কোন পানীয়

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৬:০১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৬:০১:৫৫ অপরাহ্ন
‘হিট স্ট্রোক’ থেকে বাঁচতে খাবেন কোন পানীয় ফাইল ফটো
ক্রমশই চড়ছে তাপমাত্রার পারদ। তপ্ত দিনে সামান্য ভুলত্রুটি মানেই অসুস্থতা। শরীরের তাপমাত্রা অতিরিক্ত চড়ে গেলে হতে পারে ‘হিট স্ট্রোক’-ও। এমন পরিস্থিতিতে সুস্থ থাকার পরামর্শ দিল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। বেশি জল খাওয়া, ইলক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা, চড়া রোদ এড়িয়ে চলা, হালকা সুতির পোশাক ব্যবহারে জোর দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে বেশ কিছু পানীয় এবং খাবারের কথাও। সেই তালিকায় থাকছে কী?

ছাস: জল দিয়ে খুব পাতলা করে দই গুলে নিয়ে তাতে সৈন্ধব নুন এবং জিরেগুঁড়ো দিয়ে তৈরি করা হয় ছাস। নোনতা এবং পাতলা ছাসে থাকা প্রোবায়োটিক অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে পেট ভাল রাখে। জল দিয়ে পাতলা করা হয় বলে জলের জোগানও থাকে শরীরে।

ডাবের জল: গরমে ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায় জরুরি খনিজ লবণ। তার ফলেই ক্লান্তি আসে। শরীরে জল এবং খনিজ লবণের অভাব হলে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। তা যাতে না হয়, সেই জন্য ডাবের জলে চুমুক দেওয়া ভাল। এতে থাকা সোডিয়াম, পটাশিয়ামের মতো খনিজ শরীরে ইলক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

পাতিলেবুর জল: বাজারচলতি চিনি দেওয়া কৃত্রিম স্বাদ-গন্ধের শরবতের চেয়ে পাতিলেবুর জলই বেছে নিতে বলা হচ্ছে। পাতিলেবুতে থাকে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। পাতিলেবুর রস মিশ্রিত নুন-চিনি মেশানো শরবত, শরীরে দ্রুত শক্তিও জোগায়।

ছাতুর শরবত: ছাতু শুধু প্রোটিনের উৎস নয়, পাতিলেবু দিয়ে তৈরি ছাতু, নুন, চিনির পাতলা শরবত গরমে শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। শরীরে জলের জোগান দেয়।

জিরে ভেজানো জল: পেট ভাল রাখতে চুমুক দিতে পারেন জিরে ভেজানো জলেও। সারা রাত জিরে ভিজিয়ে সেই জলও খাওয়া যেতে পারে।

রোদের তাপ থেকে বাঁচতে শুধু পানীয় নয়, জলের ভাগ বেশি থাকা ফলও খেতে বলা হয়েছে। যেমন, তরমুজ, শসা, আঙুর,আম, ফুটি খাওয়া যেতে পারে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী